ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নেপালে বাংলাদেশি পরিবার হামলার শিকার, রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর

আমার বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক বাংলাদেশি পরিবার বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে ভাঙচুরের সময় এই ঘটনা ঘটে। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত যখন নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে সহায়তা দিতে যাচ্ছিলেন, তখন তার গাড়িতেও হামলা চালানো হয়। বিষয়টি কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

হামলার শিকার পরিবারটিকে পরবর্তীতে রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় দেওয়া হয়। দূতাবাসের সূত্রে জানা গেছে, চলমান সংকটের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ২০ জনকে কাঠমান্ডুর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়। উদ্ধারকৃতদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবারের বিক্ষোভে কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে অগ্নিসংযোগ ও আরেকটি হোটেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই হোটেলেই অবস্থান করছিল তিন সদস্যের বাংলাদেশি পরিবার। কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং জিনিসপত্র লুট করে নেয়। আতঙ্কে তারা প্রথমে পাসপোর্ট লুকানোর চেষ্টা করলেও পরে রুমে ঢুকে বিক্ষোভকারীরা সেগুলোও লুট করে। হোটেল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং অন্য একটি হোটেলে থাকার ব্যবস্থা করলেও পরিবারটি ভয়ে সেখানেও থাকতে রাজি হয়নি। পরবর্তীতে তাদের দূতাবাসে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাষ্ট্রদূতের বাসভবনে স্থানান্তর করা হয়।

দূতাবাসের আরেক কর্মকর্তা জানান, নেপালে থাকা জাতীয় ফুটবল দল এবং স্টাডি ট্যুরে থাকা ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে। ওই বিমানে ৩৮ জন ফুটবলার, এক ডজনেরও বেশি সাংবাদিকসহ মোট ৫৪ জন যাত্রী থাকবেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সি-১৩০ বিশেষ বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে।

বর্তমানে নেপালে প্রায় ৪০০ বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রায় ৫০ জন বাংলাদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কাজ করছেন। বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আটকে পড়া বাংলাদেশিরা ভারত হয়ে ফিরতে পারছেন না, কারণ তাদের কাছে ভারতীয় ভিসা নেই। তিনি আরও বলেন, 'তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। তাই আমি মনে করি না বড় কোনো জটিলতা হবে। আমাদের দূতাবাস তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আমরা আশা করছি সবাই নিরাপদে ফিরবেন।'

নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে হোটেল বা নিজ বাসায় নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব বাংলাদেশি নাগরিক নেপাল ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদেরকে চলমান নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ স্থগিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। - সূত্র: ডেইলি স্টার

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু