ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাণ হারাচ্ছে বৃহত্তম জলাধার কাস্পিয়ান সাগর

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৫, ১১:২২
আপডেট  : ৩০ জুন ২০২৫, ১১:২৭

কাস্পিয়ান সাগর শুকিয়ে যাচ্ছে আর সেটা খালি চোখেই দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত শিল্প সম্প্রসারণ এবং দূষণের কারণে মধ্য এশিয়ার এই বৃহত্তম জলাধার হারাচ্ছে প্রাণ। কাজাখস্তানের বাসিন্দারা বলছেন, এক সময় যেখানে তরতাজা ক্যাভিয়ার পাওয়া যেত, সেখানে এখন চোখে পড়ে শুকনো পাড় আর মরে যাওয়া মাছ।

রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান ও ইরান, পাঁচটি দেশের সীমান্তজুড়ে বিস্তৃত কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম ভূমিবদ্ধ জলাশয়, যা ইউরোপ-এশিয়ার বাণিজ্যিক মিডল করিডোর হিসেবে পরিচিত। কিন্তু এখন গবেষকরা সতর্ক করছেন, আগামী কয়েক দশকে এই সাগরের সিংহভাগ হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

বিশ্বখ্যাত নেচার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ৩৪ শতাংশ পর্যন্ত জলসীমা কমে যেতে পারে। এতে ধ্বংস হয়ে যাবে ক্যাস্পিয়ান সীল ও স্টারজন মাছের মতো অনন্য প্রাণীর আবাসস্থল। এমনকি পানির স্তর যদি পাঁচ থেকে দশ মিটারও কমে যায়, তাতেই ভেঙে পড়বে স্থানীয় বাস্তুতন্ত্র।

এই সংকটের মূল কারণ শুধু জলবায়ু পরিবর্তন নয়। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা থেকে ৮০ থেকে ৮৫ শতাংশ পানি আসে কাস্পিয়ানে। কিন্তু রাশিয়ায় একের পর এক বাঁধ ও জলাধার নির্মাণের কারণে সেই প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। শহরের দোকানে এখন আর প্রাকৃতিক ক্যাভিয়ার পাওয়া যায় না।

এরসঙ্গে যোগ হয়েছে তেল ও গ্যাস উত্তোলনের দূষণ। কাজাখস্তানের উপকূলে সোভিয়েত আমলে আবিষ্কৃত তেলক্ষেত্র পরিচালনা করছে বিদেশি কোম্পানিগুলো।

অভিযোগ উঠেছে, অনেক তথ্য গোপন রাখা হয়েছে আন্তর্জাতিক আইন ব্যবস্থার আড়ালে। এদিকে জার্মানির মতো দেশ কাস্পিয়ান অঞ্চল থেকে হাইড্রোজেন জ্বালানি নিতে চায়। গবেষকরা বলছেন, ইউরোপ পরিবেশবান্ধব জ্বালানি পেলেও, এর কারণে সৃষ্ট পরিবেশগত বর্জ্য আর পানির দূষণ কাস্পিয়ান অঞ্চলেই থেকে যাবে।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু