ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৪:৪৬

ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চেয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে আহ্বান জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা ও এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি।

এর পাশাপাশি ভারতকে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছে পাকিস্তান। শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে আহ্বান জানিয়েছে, যেন ভারতে পারমাণবিক পদার্থ চুরি ও কালোবাজারি সংক্রান্ত ঘটনা তদন্ত করে তারা। পাশাপাশি, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আহ্বানও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির প্রেক্ষাপটে পাকিস্তান এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারত যেন তাদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ উদ্বিগ্ন হওয়া — কারণ ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি ও অবৈধভাবে তা পাচারের ঘটনা ঘটছে।”

দ্য ডন বলছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগরে সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাজনাথ বলেন, “আমি মনে করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আইএইএ-এর তত্ত্বাবধানে নেওয়া উচিত।”

প্রসঙ্গত, পাল্টাপাল্টি এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন সাম্প্রতিক পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ বড় ধরনের সামরিক উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। হামলার জন্য ভারত পাকিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে। পরে সীমান্তে সংঘাত, গোলাগুলি বাড়ে এবং যুদ্ধাবস্থা তৈরি হয়, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল।

পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। অবশ্য যুদ্ধবিরতির কয়েক দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারত কোনও রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। সুনির্দিষ্ট ও কঠোরভাবে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত হানা হবে, যারা পারমাণবিক ছায়ায় মাথা তুলছে।”

এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ভারতের এই মন্তব্য পাকিস্তানের প্রতিরোধক্ষমতা ও সফল প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ে তার ভেতরের অনিরাপত্তাবোধ ও হতাশাই প্রকাশ করে। পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তিই ভারতের আগ্রাসন প্রতিহত করতে যথেষ্ট।”

পাকিস্তান আরও জানায়, রাজনাথ সিংয়ের বক্তব্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ-এর কাজ ও ক্ষমতা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক।

উল্লেখ্য, আইএইএ হচ্ছে জাতিসংঘভুক্ত একটি সংস্থা, যারা সদস্য দেশগুলোর পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। ভারতের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো ২০০৮ সালের এক চুক্তির আওতায় আইএইএ-এর নজরদারিতে থাকলেও, ভারতের কৌশলগত (স্ট্র্যাটেজিক) পারমাণবিক কর্মসূচি এই নজরদারির বাইরে।

এদিকে ভারতে পারমাণবিক পদার্থ চুরির সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা তুলে ধরে পাকিস্তান বলেছে, ২০২৩ সালে উত্তরাখণ্ডের দেরাদুনে পাঁচজনকে একটি তেজস্ক্রিয় ডিভাইসসহ ধরা হয়, যেটি ভারতের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেকটি ঘটনায় ক্যালিফোর্নিয়াম নামে এক ধরনের অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা হয়, যার আন্তর্জাতিক বাজারমূল্য ১০ কোটি ডলারের বেশি। ২০২১ সালেও ক্যালিফোর্নিয়াম পাচারের অন্তত তিনটি ঘটনা ঘটেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, “এই ঘটনার পুনরাবৃত্তি ভারতীয় পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং ভারতে তেজস্ক্রিয় পদার্থের কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিতও দিচ্ছে।”

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু