ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

রাশিয়ার স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৪:৪০

রাশিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৫ মে) তাকে বরখাস্তের কথা জানায় ক্রেমলিন।

প্রায় সাড়ে তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন। শুক্রবার (১৬ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম মস্কো টাইমস।

এএফপি বলছে, ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন জেনারেল ওলেগ সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপ-প্রধান ছিলেন তিনি।

এক সপ্তাহেরও কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন।

গত বছর থেকে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সামরিক ও প্রতিরক্ষাখাতের এক ডজনেরও বেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

১৯৯০ সাল থেকে বিভিন্ন শীর্ষ পদে থাকার পর গত বছর পদাবনতি দেওয়া হয় পুতিনের দীর্ঘদিনের মিত্র শোইগুকে। যদিও ক্রেমলিন বলেছে, ইউক্রেনে বিপর্যয়ের পর রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বরখাস্ত করা সামরিক প্রতিষ্ঠান শুদ্ধি অভিযানের অংশ নয়।

এদিকে ৭০ বছর বয়সী সালিয়ুকভ সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ডেপুটি হবেন। শোইগুকে গত বছর অপসারণ করা হয়েছিল এবং নিরাপত্তা পরিষদের সচিব করা হয়েছিল। ক্রেমলিনের এক ডিক্রিতে এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া তিন দিনের মধ্যে অপেক্ষাকৃত ছোট সামরিক বাহিনীর দেশ ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে। তিন বছর যাবৎ দুদেশের মধ্যে রক্তক্ষয়ী ও ভয়াবহ যুদ্ধ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

মূলত তিন বছরেরও বেশি সময় পর শুক্রবার ইস্তাম্বুলে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু