ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা, প্রদর্শনের অযোগ্য

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭

বগুড়ার আলোচিত ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও চলচ্চিত্র অভিনেত্রী মুনমুনকে জুটি করে সত্তর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নির্মাণ করেছেন ‘বউ জামাইয়ের লড়াই’।

উজ্জ্বল ফিল্মসের ব্যানারে পরিচালক বাবুল রেজা নির্মিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রের সম্প্রতি অনাপত্তি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি ছাড়পত্র দেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রযোজিত ও বাবুল রেজা পরিচালিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয়। চলচ্চিত্রটির খাতে বিএফডিসির কোনো পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হলো।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘গতকাল আমরা সিনেমাটি দেখেছি। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচাতে এই মুহূর্তে ভালো সিনেমা দরকার। কিন্তু এ সময়ে এই ধরনের সিনেমা প্রদর্শনের উপযোগী নয়, যে কারণে সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি বাতিল করেছে। প্রযোজক আবার আবেদন করলে পুনরায় বিবেচনা করা হবে।’

২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। সে সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সম্প্রতি প্রযোজকের খাতায় দেখা যায় মেগা স্টার নায়ক উজ্জ্বলের নাম। হিরো আলম বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে প্রযোজক-চিত্রনায়ক উজ্জ্বলের বক্তব্য পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠালও উত্তর মেলেনি।

‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাতে হিরো আলম ও মুনমুন ছাড়া আরও অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিন প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে বিতর্কিত অভিনয়শিল্পী হিরো আলমের সিনেমা দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন মেগা স্টার খ্যাত উজ্জ্বল। দীর্ঘদিন থমকে থাকার পর আগামী ৪ এপ্রিল প্রযোজক সমিতির নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও সম্প্রতি আবারও অনির্দিষ্টকালের জন্য ফের স্থগিত হয়েছে।

আমার বার্তা/এমই

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা