ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মিশার হাত ধরে যাত্রা শুরু করল সিগনেচার লাইফস্টাইল

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইল। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর উত্তরায় চালু হয়েছে লাইফস্টাইল নতুন এই ব্র্যান্ডটি। এর মাধ্যমে প্রথমবারের মতো ফ্যাশন লাইফস্টাইলের ব্র্যান্ড উদ্বোধন করলেন আট শতাধিক সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

এ সময় মিশা সওদাগর বলেন, ‘বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত প্রস্তাব পাই। তবে সে সব কোনটাই এখন পর্যন্ত আগ্রহ তৈরি করেনি। এবারই প্রথম সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের ওপেনিং করলাম। এর কারণ হচ্ছে যে, দর্শক আমাকে বিশ্বাস করেন। তেমনি আমিও সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি। এর স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও লাইলা আহমেদ এর চিন্তা চেতনা ভালো। যে কারণে আগ্রহ প্রকাশ করি। সিগনেচার লাইফস্টাইল ব্যবসায় স্বচ্ছ। তারা সততা দিয়ে ব্যবসা করে। চলমান সংস্কৃতি নিয়ে কাজ করে। দামও নাগালের মধ্যে। কম টাকায় ব্র্যান্ডের জিনিস দিচ্ছে। ফ্যাশনের ব্যাপারে সবসময় আমি সচেতন। প্রতিষ্ঠানটির নতুন পথচলায় শুভকামনা রইল।’

সিগনেচার লাইফস্টাইলের সিইও লাইলা আহমেদ বলেন, ‘আমাদের পণ্যের দাম হাতের নাগালে। এখানে সব ধরনের পোশাক পাওয়া যাবে। কম টাকায় ভালো জিনিস দিচ্ছি। শুভ সূচনা উপলক্ষে বিশেষ ছাড় চলছে।’

এদিকে, রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশা বলেন, ‘সাকিবকে দেশে আরও আগেই ফেরানো উচিত ছিল।

যোগ করে তিনি আরও বলেন, ‘যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে তখন সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হবে। যাদের মেধা আছে তারা জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।’

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়ার কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছিলেন মিশা সওদাগর।

আমার বার্তা /জেএইচ

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের

মা আনোয়ারার স্বপ্নপূরণে নির্বাচন করার সিদ্ধান্ত চিত্রনায়িকা মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের

আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে: স্পর্শিয়া

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

গুচ্ছ এ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য 

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী