ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সুমাইয়া হারুনের মিস আর্থ বাংলাদেশ এর মুকুট জয়

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
১৩ অক্টোবর ২০২৫, ১৩:৪৮
আপডেট  : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

জাতীয় পর্যায়ের তরুণীদের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৫’-এর মুকুট অর্জন করেছেন সুমাইয়া হারুন।

রোববার (১২ অক্টোবর) রাজধানীর শ্যামলীতে জাতীয় মানবিক সংগঠন ছায়াতল বাংলাদেশ এর স্কুল প্রাঙ্গণে কোমলমতি শিশুদের উপস্থিতিতে নতুন মিস আর্থ বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।

এই অনুষ্ঠানে ২০২৪ সালের মিস আর্থ বাংলাদেশ ফেরদৌসি তানভীর ইচ্ছা নবনির্বাচিত রানী সুমাইয়া হারুনের মাথায় ক্রাউন পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম, এসডিজি কো-অর্ডিনেটর ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল সার্জন ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, মিস কালচার গ্লোবাল ২০২৪ জয়ী জুমানা নাইলাত শখ প্রমুখ।

২৪ বছর বয়সী সুমাইয়া হারুন একজন কানাডীয় বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও এসডিজি উদ্যোক্তা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কানাডিয়ান ওভারসিজ বিজনেস ইনকর্পোরেটেড-এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত, যেখানে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের একটি নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছেন।

মিস আর্থ বাংলাদেশ হিসেবে এবার তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস আর্থ’ প্রতিযোগিতায়—যা বিশ্বের অন্যতম বিগ ফোর আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যেখানে মূল গুরুত্ব দেওয়া হয় জলবায়ু ন্যায়বিচার, বিশুদ্ধ পানি, ও টেকসই নগরায়ণের ওপর।

বিজয়ের অনুভূতি জানাতে গিয়ে সুমাইয়া হারুন বলেন,

“একজন সত্যিকারের রাণী সৌন্দর্যের জন্য নয়, দায়িত্বের জন্য মুকুট পরেন। তিনি পৃথিবীকে রক্ষা করেন, হৃদয় জাগান, আর যেখানে দাঁড়ান, সেখানেই আশার পদচিহ্ন রেখে যান।

আমি এমন এক রাণী হতে চাই, যিনি শুনবেন, শিখবেন এবং সৌজন্য দিয়ে নেতৃত্ব দেবেন। আমি কাজ করতে চাই টেকসই উন্নয়ন, পরিবেশ শিক্ষা ও তরুণ নেতৃত্বের পক্ষে।

‘মিস আর্থ’ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন—যেখানে সৌন্দর্য ও দায়িত্ব এক হয়ে যায়, এবং এক নারীর কণ্ঠস্বর হতে পারে এক জাতির পরিবর্তনের প্রেরণা।”

আয়োজন সম্পর্কে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, “নারী শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি জীবনের প্রতীক।

এই বছর এক স্কুলের বঞ্চিত শিশুরা আমার জন্মমাসটিকে ভালোবাসার প্রতীক হিসেবে উদযাপন করতে চেয়েছিল। আমি চেয়েছিলাম সেই ভালোবাসাকে ফিরিয়ে দিতে এমনভাবে, যা সত্যিকারের পরিবর্তন আনে। তাই পাঁচ তারকা হোটেল নয়, আমি বেছে নিয়েছি এই মুকুট উৎসবকে শিশুদের মাঝে উদযাপন করতে—কারণ শিশুর মতো নির্মল হৃদয়ের চেয়ে সুন্দর জায়গা আর নেই।”

তিনি আরও জানান, এই উদযাপন অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের পরদিন, “প্রকৃতি, শিশু ও ভালোবাসা” থিমে। আয়োজনের অংশ হিসেবে হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাসিক স্বাস্থ্য বিষয়ক গল্পপাঠ ও বৃক্ষরোপণ কর্মসূচি।

তিনি বলেন, “আমাদের মিস আর্থ কুইনরা শুধু মডেল নন, তাঁরা রোল মডেল—সমাজসেবা, টেকসই জীবনধারা ও বৈশ্বিক বন্ধুত্বের অনুপ্রেরণা।

আমরা জাতিকে একত্র করছি, পরিবেশ রক্ষা করছি, এবং বিশ্বকে দেখাচ্ছি যে বাংলাদেশ বন্ধুত্ব, সমতা ও মর্যাদার যোগ্য।”

তিনি আরও জানান, মিস বাংলাদেশ ফাউন্ডেশনের লক্ষ্য হলো সৌন্দর্য প্রতিযোগিতাকে কেবল বিনোদনের পরিসরে সীমাবদ্ধ না রেখে সামাজিক সচেতনতা ও কূটনৈতিক প্রভাবের মাধ্যমে টেকসই উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া।

এই ফোরামটি কাজ করছে তিনটি মূল টেকসই উন্নয়ন লক্ষ্যের (SDG)-এর ওপর:

জলবায়ু ব্যবস্থা (SDG 13)

লিঙ্গ সমতা (SDG 5)

অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা (SDG 17)

প্রতি বছর এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো হয় বিশ্বের ছয়টি মহাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

মেঘনা আলম আরও জানান, মিস বাংলাদেশ ফাউন্ডেশন এশিয়ার প্রথম SDG-কেন্দ্রিক নারী নেতৃত্ব ও জলবায়ু কূটনীতি প্ল্যাটফর্ম।

নবনির্বাচিত মিস আর্থ বাংলাদেশ সুমাইয়া হারুন-কে প্রশিক্ষণ দেওয়া হবে একজন ‘ইয়ুথ এনভয়’ (Youth Envoy) হিসেবে, যিনি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং সাংস্কৃতিক ও জলবায়ু কূটনীতির মাধ্যমে দেশের সফট পাওয়ার বৃদ্ধি করবেন।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু