ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

হলিউডের সোনালী সময়ের কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। অস্কারজয়ী এ অভিনেতা সানড্যান্স ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও হলিউডের স্বাধীন চলচ্চিত্রের পথিকৃত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড ইন্ডাস্ট্রিতে।

মৃত্যকালে রবার্ট রেডফোর্ডের বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রচার সংস্থা রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকে-র প্রধান নির্বাহী সিন্ডি বার্জার। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উটাহে নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান রবার্ট।

বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৩৬ সালে জন্ম নেয়া রবার্ট শৈশবে বেড়ে ওঠেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। পড়াশুনা শেষ করে ষাটের দশকে পা রাখেন অভিনয় জগতে। অভিনয় দিয়ে হলিউডে এক ভিন্ন স্রোতধারা তৈরি করেন এ অভিনেতা। ১৯৮১ সালে অভিনয় জীবনের সেরা প্রাপ্তি হিসেবে জেতেন অস্কার।

রবার্ট রেডফোর্ডের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বাচ কেসিডি এন্ড দ্য সানড্যান্স কিড, ইনসিডেন্ট প্রপোসাল, দ্য ওয়ে উই ওয়ের, দ্য হোর্স হুইসপার, দ্য স্টিং, আউট অব আফ্রিকা, থ্রি ডেইস অব দ্য কনডোর, দ্য লাস্ট কেসল, স্পাই গেম, আপ ক্লোজ এন্ড পারসোনাল, হাভানা ইত্যাদি।

প্রসঙ্গত, ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন রবার্ট রেডফোর্ড। ২০০২ সালে সম্মানসূচক অস্কার, ২০১৭ সালে ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন এবং ২০১৯ সালে সম্মানসূচক সিজার খেতাবে ভূষিত হন তিনি। এছাড়া ২০১০ সালে তাকে লেজিওন ডি'অনারের শেভালিয়ারও উপাধি দেয়া হয় এবং ২০১৬ সালে তিনি বারাক ওবামার কাছ থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু