ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৫, ১৭:৪৯

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি নেই। দীর্ঘ ক্যারিয়ারে কখনো মফস্বলের সাধারণ মানুষ, কখনো বা শহুরে উচ্চশ্রেণির চরিত্রে পর্দা কাঁপিয়েছেন। কিন্তু এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক চমকপ্রদ এক তথ্য দিলেন অভিনেতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোশাররফ করিম জানিয়েছেন, যদি কখনও অভিনয় ছেড়ে দেন, তাহলে সাংবাদিকতায় চলে আসবেন।

অভিনেতা জানান, সাংবাদিকতা সবসময়ই তাকে আকর্ষণ করে। মানুষের জীবনঘনিষ্ঠ গল্প, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার যে শক্তি একজন সাংবাদিকের হাতে থাকে, তা তাকে ভীষণভাবে টানে।

মোশাররফ করিম বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না।মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি তো উপভোগ করিও না।’

‘আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়।অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।’

সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মোশাররফ করিম। কোনোদিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে—আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।’

অভিনেতার এমন মন্তব্যে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন, ‘সাংবাদিকতা জগতে মোশাররফ করিম আসলে সমাজের জন্য ভালোই হবে।’ আবার কেউ বলছেন, ‘আমরা তাকে শুধু অভিনয়ের মঞ্চেই দেখতে চাই।’

তবে এখনই অভিনয় থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি মোশাররফ করিম। বরং সমাজ সচেতন একজন শিল্পী হিসেবে তার চিন্তার দিগন্ত যে কতটা বিস্তৃত, সেটাই যেন উঠে এলো তার কথায়।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু