ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

কনার ডিভোর্সের সাক্ষী ছিলেন নুসরাত ফারিয়া

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৮:০৪

বিয়ের ৬ বছরের মাথায় সংসার ভেঙেছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার। স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি।

কনা ও ইফতেখার গহীনের বিচ্ছেদের খবর ভক্তদেরও খানিকটা চমকে দিয়েছে। কারণ দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে। তবুও দু’জনের পথচলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়।

এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী। যে কারণেই তাদের সংসারে ভাঙন।

অন্যদিকে কনাও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের গান নিয়েই।

এরই মধ্যে সম্প্রতি কনার ডিভোর্সের একটি উকিল নোটিসের কপি গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে দেখা যায় কনার ডিভোর্সে দুইজন সাক্ষী হয়েছেন। তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অন্যজন গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি।

যারা শোবিজাঙ্গনে খোঁজ রাখেন, তারা জানেন- কনার খুব ঘনিষ্ঠ বান্ধবী নুসরাত ফারিয়া। এমনকি গায়িকার স্বামী গহীনের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সময় তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

ফলে তাদের বিচ্ছেদের সময়ও যেন পাশেই ছিলেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে ফারিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ব্যক্তিজীবনে নুসরাত ফারিয়া ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই দুজনের সেই সম্পর্কে ফাটল ধরে। আলাদা হয়ে যায় পথচলা।

নুসরাত ফারিয়াকে সর্বশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা গেছে। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু