ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মানুষের ভালোবাসা আমাকে আপ্লুত করে: শাবনূর

অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে রয়েছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি ঢাকায় এসেছেন এই নায়িকা। রোববার (১৭ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষিরা।

জন্মদিন নিয়ে শাবনূর বলেন, ‘সবাই আমাকে এখনো এতটা ভালোবাসে, এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি করছি। রাত ১২টা বাজতে না বাজতেই ফোনে এসএমএস আসে, অনেকে কথাও বলে। ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে। সহকর্মীদের ভালোবাসায়ও আমি মুগ্ধ। কেউই আমাকে বুঝতে দেয় না, অনেক দিন কাজে নেই। দেশের মানুষের মনে শাবনূর হয়ে জায়গা করতে পেরেছি। সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে, এর চেয়ে বড় অর্জন আর কী-বা হতে পারে। ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই, আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে।’

নতুন সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছেন শাবনূর। এরই মধ্যে কয়েকটি সিনেমার গল্প নিয়ে বসেছেন বলে জানা যায়। শাবনূর জানান, নতুন সিনেমার বিষয়ে কথাবার্তা চলছে। সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের ঘষামাজা চলছে, পরিচালকের সঙ্গে শলাপরামর্শ করছেন; চলছে রিহার্সালও।

শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’। এদিকে চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। এই সিনেমায় শাবনূরের বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। এটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু