ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫০

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো হলো ‘ওএমজি টু’, ‘লস্ট’ এবং ‘চোর নিকাল কে ভাগা’ ।

প্রতিটি সিনেমাই ইয়ামির ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত করেছে। যা নিয়ে বছর শেষে দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করলেন এই অভিনেত্রী।

গুটি গুটি পায়ে ৩৪ বছরে পা ইয়ামি গৌতমের , জন্মদিনে স্ত্রীকে উষ্ণ প্রেম আদিত্যর

ইয়ামি বলেন, ‘আমি শুরু থেকেই নিজের অভিনীত চলচ্চিত্র, আমার পছন্দ এবং দর্শক প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করি। সত্যি আমি অনেক খুশি, এবার প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে আমার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবার আসলে প্রতিটি মাধ্যমেই যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কারণ একজন অভিনেতা হিসেবে সবারই প্রত্যাশা থাকে কাজটি সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছে যাক এবং ব্যবসায়িকভাবে সফল হোক। সেই জায়গা থেকে বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে। যে কারণেই হয়তো ভক্তরা প্রতিদান দিতে দ্বিধা করে না।’

এছাড়া বরাবরের মতোই সামনের দিনগুলোতে ব্যতিক্রমী গল্পের অংশ হতে চান বলে জানান এই অভিনেত্রী। ইয়ামি বলেন, ‘দুর্বল গল্পের অংশ হতে চাই না। যে চরিত্র গল্পে মূল ভূমিকা পালন করবে এবং বৈচিত্রতা রয়েছে কেবল সেই কাজটি করতে চাই। তবে আমি কখনোই পরিকল্পনা করে কোনোকিছু করি না। সময়ের প্রবাহে মন যা বলে সেটাই করার চেষ্টা থাকে এবং ভবিষ্যতেও থাকবে।’

এবি/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট

এবার ডিপফেকের শিকার কৃতি-কিয়ারা

একের পর এক টার্গেট করা হচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের! সম্প্রতি ‘ডিপফেক’ বিষয়টি বেশ আলোচনায় এসেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়