ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ডিপফেকের শিকার কৃতি-কিয়ারা

অনলাইন ডেস্ক:
৩০ ডিসেম্বর ২০২৩, ২০:০৫
কিয়ারা আদভানি ও কৃতি শ্যানন

একের পর এক টার্গেট করা হচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের! সম্প্রতি ‘ডিপফেক’ বিষয়টি বেশ আলোচনায় এসেছে। বলা ভালো, ডিপফেক মানুষের জন্য এক নতুন উৎকণ্ঠার নাম। বিশেষ করে যারা শোবিজ তারকা তারা এই ডিপফেকের জন্য সবচেয়ে বেশি হয়রানির শিকার হবেন বলে ধারনা করা হচ্ছে। শোবিজ তারকাদের মধ্যে আবার যারা নারী, তাদেরকেই বেশি টার্গেট করা হচ্ছে।

কৃতি শ্যাননের একটি ডিপফেক ভিডিওর স্ক্রিনশট : ছবি ইন্সটাগ্রাম

‘ডিপফেক’ মূলত একটি প্রযুক্তিগত অপব্যাবহার। এর মাধ্যমে একজন মানুষের চেহারাকে নকল করে তাকে অশ্লিল ও কোন কোন সময় নগ্নভাবে উপস্থাপন করা হয়। এর ফলে সমাজে সেই মানুষটির ইমেজ শংকট দেখা দেয়। কারণ ডিপফেক এমনভাবে করা হয়, যা দেখে সাধারন মানুষ বেশিরভাগ সময় বুঝতে পারে না এটি আসলেই সেই ব্যক্তি নাকি নকল কিছু।

কিয়ারা আদভানির ডিপফেক ভিডিওর স্ক্রিনশট : ছবি ইন্সটাগ্রাম

সম্পতি ভারতীয় তারকা রাশমিকা মান্দানার ডিপফেকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এ নিয়ে কথা বলা শুরু হয়েছে। এরপর আলিয়া ভাট শিকার হন ডিপফেকের। এবার শিকার হলেন বলিউডের অন্য দুই জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ও কিয়ারা আদভানি।

বিশেষ করে কৃতির দুটি ডিপফেক ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। আর কিয়ারার একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। অবশ্য এ নিয়ে এখনো কোন কথা বলতে শোনা যায়নি কৃতি কিংবা কিয়ারাকে।

আমার বার্তা/এমই

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়