ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩০

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই অভিনেতা, নির্মাতা-প্রযোজক। এবার নববধূকে নিয়ে মধুচন্দ্রিমার জন্য উড়ে গেলেন আরবাজ।

নতুন বছর উদযাপন করতে প্রতি বছর বিশেষ কিছু পরিকল্পনা করে থাকেন আরবাজ। এ বছরটা আরো বিশেষ। স্ত্রী শুরার সঙ্গে প্রথমবার নতুন বছরকে স্বাগত জানাবেন তিনি। ভারত ছাড়ার আগে এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি নবদম্পতি। তারই একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে স্ত্রী শুরার হাত ধরে এয়ারপোর্টে প্রবেশ করছেন আরবাজ। এসময় পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মুখ লুকাতে দেখা যায় শুরা খানকে। যদিও আরবাজ খান সাবলীলভাবে ক্যামেরার সামনে পোজ দেন।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সী জর্জিয়ার প্রেমের খবর কারো অজানা নয়। করোনা সংকটের সময় লিভ-ইন করেন জর্জিয়া-আরবাজ। বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনও বহুবার চাউর হয়েছে। কিন্তু গত বছর ভেঙে যায় এ সম্পর্ক। আর সে খবর কয়েক দিন আগে জানান জর্জিয়া।

‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। গত ৯ মাস ধরে সম্পর্কে থাকার পর ২৪ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন আরবাজ-শুরা।

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

এবার ডিপফেকের শিকার কৃতি-কিয়ারা

একের পর এক টার্গেট করা হচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের! সম্প্রতি ‘ডিপফেক’ বিষয়টি বেশ আলোচনায় এসেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়