ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

গোপনে বিয়ে করছেন অভিনেত্রী কেয়া পায়েল

অনলাইন ডেস্ক:
০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৫
আপডেট  : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৯
অভিনেত্রী কেয়া পায়েল : ফাইল ছবি

প্রায় দুই বছর আগে সংবাদমাধ্যমকে অভিনেত্রী কেয়া পায়েল বলেছিলেন, ‘প্রেম করি না, সরাসরি বিয়ে করব।’ কিন্তু কয়েক বছর ধরেই প্রেম করছেন অভিনেত্রী এবং আজ বৃহস্পতিবার তার বিয়ে। তবে ঢাকঢোল পিটিয়ে না, বিয়েটা চুপিসারেই করছেন তিনি। গাঁটছড়া বাঁধতে সোজা উড়ে গেছেন মালয়েশিয়ায়। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছে কেয়া পায়েলের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র।

সূত্র জানিয়েছে, বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন কেয়া পায়েল। আজ বৃহস্পতিবার সেখানেই চুপিসারে সারবেন বিয়ের কাজ। পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক রাজীব। মানিকগঞ্জের ছেলে রাজীব নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে ব্যবসা করছেন। মানিকগঞ্জ রাজীবদের একটি সিনেমা হলও রয়েছে।

রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন কেয়া পায়েল। এমনটা উল্লেখ করে সূত্র জানায়, অনেক দিন ধরেই রাজীবের সঙ্গে সম্পর্কে আছেন কেয়া। তার সঙ্গে বিভিন্ন নাটকের শুটিং সেটেও দেখা যেত রাজীবকে। এটা বলতে গেলে মিডিয়ায় ওপেন সিক্রেট। দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে আজ মালয়েশিয়ায় বিয়ে করতে যাচ্ছেন তারা।

তবে বিষয়টি অস্বীকার করেছেন কেয়া পায়েল। রাজীব নামের কাউকে চেনেন না বলে জানিয়ে হোয়াটসঅ্যাপে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মালয়েশিয়া ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে এসেছিলাম। আমার বিয়ের বিষয়টি সত্য নয়। আমি মালয়েশিয়া ও থাইল্যান্ডে শুধুই ঘুরতে গেছি। এখন মাত্র বাংলাদেশে ল্যান্ড করলাম। রাজীব নামের কাউকে আমি চিনি না। মাত্র ক্যারিয়ার শুরু করলাম। তিন বছর পর আমি বিয়ে করব। বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।’ তবে কেয়া পায়েল বাংলাদেশে নেমেছেন জানালেও তার মোবাইল ফোনের নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে বিয়ের খবর কেন গোপন রাখছেন এবং শুভ কাজটির জন্য মালয়েশিয়াকে কেন বেছে নিলেন? জবাবে সূত্র জানায়, কী এক অজানা কারণে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাইছেন পায়েল। সময় হলে হয়তো তিনি নিজেই সবাইকে জানাবেন।

বিভিন্ন সময় বিভিন্নজনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে কেয়া পায়েলের। সম্প্রতি চলছিল বিয়ের খবর। এ কারণে চলতি মাসে কোনো নাটকের কাজ করবেন না বলেও শিডিউল চাওয়া কয়েকজন পরিচালকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। এদিকে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত কেয়া পায়েলের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালে তিনি বলেন, তার বিয়ের খবরটি সঠিক নয়। এরপর হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আর সাড়া দেননি।

বলে রাখা ভালো, কেয়া পায়েল সর্বশেষ শুটিং করেছেন ২৭ নভেম্বর। পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় গাজীপুর কালমেঘ কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে দুটি সিঙ্গেল নাটকে কাজ শেষ করেই মালয়েশিয়ায় চলে যান।

মিডিয়ায় কেয়া পায়েলের পথচলা খুব বেশিদিনের না। তবে অল্প দিনেই অভিনেত্রী নিজের অবস্থান শক্ত করেছেন। অর্জন করেছেন জনপ্রিয়তা। ফলে হাতে তার অসংখ্য নাটকের কাজ। নাটক, মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

আমার বার্তা/জেএইচ

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু