ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

নতুন পরিচয়ে কুসুম

অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৩:৩৯

কুসুম শিকদার। গান দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে লাক্স সুন্দরীর মুকুট ও নিজের অভিনয় চর্চায় ক্যারিয়ারের নতুন টার্ন হয় তার। গৌতম ঘোষের নির্মাণে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি গানটাও ছাড়েননি।

এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন এই অভিনেত্রী। পরিচালনা করেছেন ‘শরতের জবা’ সিনেমা। শুধু পরিচালনা নয়, এই সিনেমার প্রযোজনাও করেছেন তিনি। সিনেমায় অভিনয়শিল্পী হিসেবেও দেখা যাবে তাকে। সম্প্রতি নীরবেই এই সিনেমার শুটিং করেছেন তিনি।

নিজের কাজের প্রচারণায় বিমুখ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। ফেসবুকে নতুন নতুন ছবি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। গতকাল ও বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রীভ।

‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’—এ ছবিগুলোতে অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী এবার ‘শরতের জবা’ সিনেমা নিয়ে ফিরছেন।

গল্পটি তাঁর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পেতে পারে। এই সিনেমার শুটিং হয়েছে কুসুমের দাদার বাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে।

কুসুমের অনেক দিনের ইচ্ছা নিজের প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানাবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে। অনেকটা চুপিসারে ছবিটির শুটিং শেষ করেছেন। ডাবিংও শেষ। এখন কালার গ্রেডিংও শেষ। চলছে মুক্তির প্রস্তুতি।

‘শরতের জবা’ ছবিতে কুসুমের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন তাঁরা। জানা যায়, সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার।

এবি/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু