ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সমকামী বিয়েকে বৈধতা দেয়নি সুপ্রিম কোর্ট, হতাশ সেলিনা

বিনোদন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৫

সমকামী বিয়েকে বৈধতা দেয়ার আবেদন নাকচ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দিয়েছেন।

ভারতে সমকামী, রূপান্তরকামীসহ সব ধরণের প্রান্তিক যৌনতার মানুষ এ রায়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু রায় ঘোষণার পর হতাশ হয়ে পড়েন তারা। আদালতের রায়ে নিরাশ হয়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিও।

এক গণমাধ্যামকে দেওয়া সাক্ষাৎকারে সেলিনা জেটলি বলেন, ‘বিয়ের রায়টি (সুপ্রিম কোর্ট) খুবই হতাশাজনক। আমি ২০ বছর ধরে এলজিবিটি (লেসবিয়ান, গে, বায়সেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটি) নিয়ে কাজ করছি। আমি সবসময় একটি কথাই বলেছি, এলজিবিটি আলাদা করে কিছু চাইছে না। বরং ভারতের প্রতিটি নাগরিক যে অধিকার পায় তা তারা চাচ্ছেন।’

আইন প্রণেতাদের প্রতি আস্থা প্রকাশ করে সেলিনা জেটলি বলেন, ‘বিয়ের অধিকার, একটি পরিবারের অধিকার যে কোনো মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। তাই আমি আশা করছি, লিঙ্গ বৈষম্য দূর করতে বিশেষ বিবাহ আইন সংসদে আপডেট করা হবে।’

রায়ে আদালত জানান, এ ধরনের বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা তাদের নেই। বরং আইন তৈরি করার ক্ষমতা সংসদের। আদালতের এ বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন সেলিনা।

২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনা জেটলির। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ফারদিন খান। সিনেমাটি পরিচালনা করেন ফারদিনের বাবা ফিরোজ খান।

এতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের মাঝ পথে আকস্মিকভাবে বিয়ে করেন এই প্রাক্তন মিস ইন্ডিয়া। তারপর অভিনয় থেকে দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই নায়িকা।

আমার বার্তা/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু