ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

এবার ‘জবা নাটকে অভিনয় করবেন অরুণা বিশ্বাস

অনলাইন ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ১৫:২৭
সংগৃহীত

কদিন আগে শুটিং সেটের একটি ছবি থেকেই বোঝা গিয়েছিল দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘জবা’র সঙ্গে যুক্ত হচ্ছেন জ্যেষ্ঠ অভিনেত্রী অরুণা বিশ্বাস। ঠিক তাই। এবার ঘোষণা এল এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি।

চলতি বছরের প্রথম দিন প্রচার হয় নাটকটির প্রথম পর্ব। ২০০ পর্বের দ্বারপ্রান্তে থাকা নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এবার নাটকটিতে যুক্ত হলেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

‘জবা’ নাটকটি পরিচালনা করছেন আশিষ রায়। নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, গ্রামের দুরন্ত মেয়ে জবার বিয়ে হয় পুরান ঢাকার মিঠুর সঙ্গে। মিঠু স্বভাবে নম্র-ভদ্র হলেও তার মা বিলকিস বেগম ভীষণ মেজাজি। তালুকদার বাড়িতে পান থেকে চুন খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। বাড়ির সবচেয়ে ছোট ছেলে মিঠুর জন্য বিলকিস বেগম চেয়েছিলেন শান্ত-ভদ্র সংসারী একটি মেয়ে। কিন্তু জবা ঠিক তার উল্টো। ছেলে মিঠুর মন রাখতে এ বাড়ির বউ করে আনতে বাধ্য হয় চঞ্চল ও প্রতিবাদী জবাকে। বিলকিস নিজের মতো করে জবাকে গড়ে নিতে চাইলে তৈরি হয় সম্পর্কের দ্বন্দ্ব।

এ ধারাবাহিক নাটকে আরো অভিনয় করছেন— ডলি জহুর, রেজমিন সেতু, সোহান খান, শানারেই দেবী শানু, আইনুন পুতুল প্রমুখ। জবা নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান, সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।

‘জবা’ নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। তা ছাড়াও দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে নাটকটি।ৎ

এবি/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু