ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ঢাবির অনুরোধে ভর্তি পরীক্ষা পেছালো এমআইএসটির

আমার বার্তা অনলাইন:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিন বিকেলে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে দুই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা ভর্তিচ্ছু অসংখ্য শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে এমআইএসটি। ফলে ঢাবির বিজ্ঞান অনুষদের পরীক্ষা ২৭ ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এমআইএসটি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়, যা আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত গ্রহণের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটির শুধুমাত্র স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে। পরীক্ষাটি পরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘তবে এমআইএসটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বনির্দেশনা অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী- ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ও অ্যান্ড আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে ঢাবির অনুরোধে তা পিছিয়ে ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে।

আমার বার্তা/এল/এমই

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে শিক্ষাকে জাতির প্রকৃত মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধানে

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রের

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা