ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৫:১৪

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে এখন। এরই মধ্যে ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ দিচ্ছেন ব্যবসায়ীরা। অজুহাত হিসেবে দেখানো হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াকে। এই দুই কারণে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল অ্যাসোসিয়েশন। ১১ জুলাই থেকে এই বর্ধিত দাম কার্যকরের দাবিও জানানো হয়েছিল।

সেদিনই মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হয়। তবে বৈঠকে অনুমতি মেলেনি। পরে আরেকটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

তবে ভোজ্য তেলের দাম বাড়তে চলেছে, তার আঁচ মিলছে এখনই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম কত হওয়া উচিত, তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে মন্ত্রণালয়।

এর আগে গত ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। তখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে হয়েছিল ১৯৯ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে হয় ৯৭৫ টাকা।

খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বেড়ে হয় ১৮০ টাকা। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন প্রস্তাব অনুযায়ী পাম তেলের দাম লিটারে ১৭ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা।

আমার বার্তা/এমই

পোশাকশ্রমিকদের অদৃশ্য কর: দাবদাহে টিকে থাকতে বাড়ছে দৈনন্দিন খরচ

তীব্র দাবদাহের মধ্যে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজের শিফট চলাকালে নিজেকে সুস্থ রাখতে স্যালাইন, লেবু

প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ তৈরিতে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন

নীতি সুদহার হ্রাসে বিনিয়োগ বৃদ্ধির আশা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি অনুসরণ করেও স্বস্তির খবর আসেনি। উল্টো উচ্চ সুদহার,

মরিচের কেজি ৪০০, পেঁয়াজ-ডিম-সবজির দাম আরও বেড়েছে

টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পর থেকেই অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। এরমধ্যে সাধারণ মানুষকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩২: স্বাস্থ্য অধিদপ্তর

দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর, বাংলাদেশ পুলিশের কাছে তথ্য নেই

ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল কোহলার

এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ব্রাজিলের বিশ্বকাপ দুঃখ পেছনে ফেলে রেকর্ড ট্রান্সফারের দ্বারপ্রান্তে গিমারেস

কাদেরসহ ৭ আওয়ামী লীগ নেতার বিচার শেষপর্যায়ে, যুক্তিতর্ক ৪ আগস্ট

পোশাকশ্রমিকদের অদৃশ্য কর: দাবদাহে টিকে থাকতে বাড়ছে দৈনন্দিন খরচ

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’

ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে ট্রাম্পের

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বোমা আতঙ্ক নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক

অবিশ্বাস্য কীর্তি! ৮৫ রানেই বাজিমাত, চ্যাম্পিয়ন গায়ানা