ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
উত্তরখানে সংঘর্ষ

ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৬:২৩
আপডেট  : ০২ আগস্ট ২০২৬, ১৬:২৪
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন/ছবি: ডিএনসিসি

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রশাসক ও এমপির ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জাগো নিউজকে বলেন, স্থানীয়দের একটি পক্ষ সেখানে সিটি করপোরেশনের এসটিএসের কার্যক্রমে বাধা দেয়। এ সময় তারা সিটি করপোরেশনের প্রায় ১৪ জন কর্মীকে মারধর করেন। তাদের প্রত্যেককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসক ও স্থানীয় এমপি যখন বিষয়টি সমাধান করতে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক ও স্থানীয় এমপি আহত হননি।

আমার বার্তা/এমই

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাই কমিশন, অ্যালায়েন্স ফ্রঁসেজ ডি

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানী চিন মৈত্রী সম্মেলন কক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত