ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১২:২৪

বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাব দেন।

গত ২৫ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংকালে বিডা চেয়ারম্যান বলেন, নতুন নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। বিনিয়োগকারীদের কাছে এ বার্তা সফলভাবে তুলে ধরা হয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ প্রথমবারের মতো ৫ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস (ট্যাক্স আউটলুক) উপস্থাপন করেছে, যা বিনিয়োগকারীদের কাছে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে।

বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোর দেওয়া বিনিয়োগ প্রস্তাবগুলো হলো—

১. পেট্রোলিয়াম প্রকৌশল ও গ্যাসক্ষেত্র উন্নয়নে বিশেষায়িত চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

২. বিশ্বের শীর্ষ বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট-টু-এনার্জি) বিনিয়োগকারী ও পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড দেশে ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট স্থাপনে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

৩. রাষ্ট্রায়ত্ত চীনা নির্মাণ প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে একটি আঞ্চলিক লজিস্টিকস হাবে রূপান্তরে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্পে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪. শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশে স্মার্ট বৈদ্যুতিক মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

৫. চীনের বৃহত্তম লজিস্টিকস প্রতিষ্ঠান এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম সুবিধা গড়ে তুলতে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যা ই-কমার্স ও রপ্তানি শিল্পকে সহায়তা করবে।

৬. হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পায়রা বন্দর শিল্পাঞ্চলে পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি উৎপাদন এবং নিজস্ব ব্যবহারের জন্য ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।

৭. ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও নিষ্পত্তি শিল্পপ্রকল্প স্থাপনে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

৮. সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-এর সঙ্গে যৌথ উদ্যোগে রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

৯. সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড জাতীয় সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

১০. চায়না কেপাই এডুকেশন গ্রুপ দীর্ঘমেয়াদে ৩০ হাজার শিক্ষার্থী ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।

১১. চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

আমার বার্তা /জেএইচ

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

প্রস্তাবিত বাজেটে মুদি দোকান, রেস্তোরাঁসহ ১৬ ধরনের খাতকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতামুক্ত রাখার দাবি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

বৈশ্বিক বাজারে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে এখনো স্বস্তি ফিরেনি। আগের সপ্তাহের তুলনায় বাজারে বড় ধরনের পরিবর্তন না

হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই

একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারজন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)-কে চাকরিচ্যুত করা হয়েছে। ডিএসইর ইতিহাসে এর আগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার হাসপাতালের বারান্দার ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ জন

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাবাহিনী প্রধান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে জোহানেসবার্গ

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

শেষ মুহূর্তের মহানাটকীয়তায় আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, ইরানের বিদায়