ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ছয় মাসে ঢাকায় ১২১ খুন, ২৪৮ ছিনতাই, ৩৩ ডাকাতি ও ১০৬৮ চুরি: ডিএমপি

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৪:৫১

চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকা মহানগরীতে কতটি খুন, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার পরিসংখ্যান তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

থানাওয়ারী তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথম ছয় মাসে ঢাকা মহানগরের ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১২১টি খুন এবং ১০৬৮টি চুরির মামলা হয়েছে। এ হিসেবে প্রতি মাসে গড়ে ২০টির বেশি খুন, পাঁচটি ডাকাতি ও ৪১টি ছিনতাই মামলা রেকর্ড হয়েছে। এছাড়া মাসে ৭০টি চাঁদাবাজির মামলাও হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মামলার পরিসংখ্যান তুলে ধরে ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সার্বিকভাবে ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মনে করছে ডিএমপি।’

নগরবাসীকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলে ডিএমপি আন্তরিকভাবে সার্বক্ষণিক কাজ করছে।’

গত ১১ দিনের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে এসবি ও পুলিশ সদরদফতর। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যদি চেষ্টা করে তাহলে তাদের আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। এর বাইরে গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছি।’

রাতের অন্ধকারে থানায় বিভিন্ন দেনদরবার হয়। বিশেষ করে এনসিপি ও জামায়াতের নেতাদের আড্ডাখানা বা শালিস করার স্থান তো থানা না। এ বিষয়টি নজরে এনে ডিসি মিডিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘থানায় এমন শালিসি করার কোনো সুযোগ নেই। কোনো বাদী বা আসামি চাইলে মীমাংসার বিষয় আলোচনা করতে পারে। এর বাইরে থানায় বসে দেনদরবার করার সুযোগ নেই। এ বিষয় কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মোহাম্মদপুরে ছিনতাই নিয়ে তালেবুর বলেন, ‘পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। এর বাইরে কিছু অপরাধ ঘটছে না তা না, তবে ঘটনা ঘটলে আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সহনীয় মাত্রায় রাখতে কাজ করছি। পাশাপাশি আমাদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আমাদের সদস্যদের মনোভাব পজিটিভ।’

তিনি জানান, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ডিএমপিতে ৪৪১টি টহল টিম মোতায়েন ছিলো। এরমধ্যে দিনে ২৫৯ ও রাতে ২২১টি। ফুট পেট্রোল ২২১টি, মোটরপেট্রোল ২৭টি, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়। গত ২৪ ঘন্টায় সাড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডাকাত, চোর, মাদক কারবারি ও পরোয়ানভুক্ত আসামি।

আমার বার্তা/এমই

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠ নকল করে ওষুধ বিক্রির

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপে ‘সাব্রিনা ইসলাম’ নামে এক তরুণীর ভুয়া পরিচয়। এরপর ‘এটমিক মার্কেট’ নামের একটি অনলাইন

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান