ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১৮৬ জন

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১২:৩৪

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করে। তারমধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ২১২টি, ফুট পেট্রোল টিম ২০টি ও হোন্ডা পেট্রোল টিম ২৭টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৬৬টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এক জন ডাকাত, পাঁচ জন চোর, ১৩ জন মাদক কারবারি, দুই জন প্রতারক ও ১২জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও এক গ্রাম হেরোইন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ডিএমপির বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৩৩টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিবি-ওয়ারী বিভাগের গত ২৪ ঘণ্টায় ১২৩টি মোবাইল চোরাইমোবাইল উদ্ধারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযানে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য মোহাম্মদ নিশাত (২২) ও মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেলকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে কলাবাগান থানায় আলাদা আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে জানান ডিএমপির এ কর্ম কর্তা।

ডিএমপি জানায়, গত ১ জানুয়ারি হতে ডিএমপির ৫০টি থানায় ডাকাতি ৩৩টি, ছিনতাই ২৪৮টি, খুন ১৫৪টি, চুরি ১০৬৮টি রুজু হয়েছে। ডিএমপিতে মোট তদন্তাধীন মামলার সংখ্যা ৭৮১২ । এছাড়া রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪৫টি মামলা করছে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ। এদের মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা/এল/এমই

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠ নকল করে ওষুধ বিক্রির

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপে ‘সাব্রিনা ইসলাম’ নামে এক তরুণীর ভুয়া পরিচয়। এরপর ‘এটমিক মার্কেট’ নামের একটি অনলাইন

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর