ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাক্তাইয়ে লাইসেন্স ছাড়াই সার মজুত, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

ইমরান হোসেন
০৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সার মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।

অভিযানে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ছয়টি গুদাম থেকে ১ হাজার বস্তা টিএসপি ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

অন্যদিকে, শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৯০০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার উপস্থিত ছিলেন।

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তারের দেনমোহর ছিল দুই লাখ টাকা। বিয়ের দিন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার বিজিবি ও

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম দুই লেনবিশিষ্ট অস্থায়ী কাঠের সেতু উদ্বোধন করা

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু