ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

সুন্দরভাবে দেশ গড়তে হলে দায়িত্ববোধ তৈরি করতে হবে: মীর স্নিগ্ধ

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

‘কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনের প্রস্তুতিমূলক ক্যাম্প। সোমবার (১০ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জয়পুরহাট জেলা কালেক্টরেট চত্বরে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই হাজার কাব, স্কাউট ও কর্মকর্তা অংশ নিয়েছেন। উদ্বোধনের আগে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্প এলাকায় এসে শেষ হয়। র‍্যালিতে স্কাউটদের হাতে থাকা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পরে মূল এরিনায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাব স্কাউটরা নিজেদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে প্রমাণ করবে যে তারা দেশের জন্য সম্পদ। নিজেদের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের প্রয়োজনে কাজ করতে হবে। দেশ আমাদের, তাই দেশের প্রতি দায়িত্ববোধ থাকা জরুরি। যতদিন পর্যন্ত সেই দায়িত্ববোধ তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে পারব না। সুন্দরভাবে দেশ গড়তে হলে দায়িত্ববোধ তৈরি করতে হবে।

উপস্থিত কাব স্কাউটদের উদ্দেশে তিনি আরও বলেন, আমার সামনে যারা বসে আছো, তোমরাই দেশের ভবিষ্যৎ তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।

জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, জেলা স্কাউটস কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এবং ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জয়পুরহাট জেলা স্কাউটসের সম্পাদক মাহমুদুল হাসান মুন্না। প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. নুরুল ইসলাম।

উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে স্কাউট আন্দোলনে বিশেষ অবদান রাখায় জেলার ৪১ জন প্রবীণ স্কাউটার ও ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঁচ দিনব্যাপী এই ক্যাম্প আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় অংশগ্রহণকারীদের জন্য গেমস, স্টেশনভিত্তিক চ্যালেঞ্জ এবং নেতৃত্ব বিকাশমূলক নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

আমার বার্তা/এমই

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা টাকার ব্যাগ

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম তার নাম ব্যবহার করে

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলবায়ু ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তর এখন অপরিহার্য

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না তুরস্ক, এরদোগানের ঘোষণা

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

ইরানের জ্বালানি বাণিজ্য ছারখার করার হুমকি ট্রাম্পের

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে