ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৬, ১০:৩৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে- এ বিষয়ে দুই উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে লিখিত নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে সরকারি প্যাডে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জারি করা ওই নির্দেশনায় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে বলা হয়েছে, ‘বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে- এমন অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি যদি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নগরকান্দা ও সালথা উপজেলার প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও এই সতর্কবার্তার অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্ট্রার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান তিনি।

আমার বার্তা /জেএইচ

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জেরে আয়েশা খাতুন (৭০) নামে এক

নবীনগরে মুক্তিযোদ্ধা মনিরুল হক মনিরে'র মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের বিশিষ্ট সমাজ সেবক  মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হক মনিরের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ ৩০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান