ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৬, ১০:৪০

লেবাননের জনগণ মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এ যুদ্ধ চায়নি। দেশটির জনগণকে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে। তাই ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে লড়াই বন্ধ করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৩ মার্চ) লেবাননের রাজধানী বৈরুত সফরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গুতেরেস লেখেন, আমি লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতে বৈরুতে এসেছি। তারা এই যুদ্ধ বেছে নেয়নি। তাদের এতে জড়িয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, লেবানন ও পুরো অঞ্চলের জন্য যে শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রাপ্য, তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

তার এই সফরের সময়ই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান বাড়িয়েছে দখলদার ইসরায়েল।

জানা গেছে, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এ আগ্রাসনে দেশটিতে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

আমার বার্তা /জেএইচ

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত দ্বীপে নির্মিত এক রহস্যময় স্থাপনায় ইসলামের পবিত্রতম স্থান

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

গাজা উপত্যকার দিকে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটকাতে শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ১২০ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্র ইরানের ওপর একটি ‘দীর্ঘমেয়াদি’ অবরোধের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের পর তেলের দাম আবারও আকাশচুম্বী হয়েছে।

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি ৩টি স্তর বা পর্যায়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ১২০ ডলার ছাড়াল

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

ইরান যুদ্ধ : ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি পুতিনের

হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

নবীনগরে মুক্তিযোদ্ধা মনিরুল হক মনিরে'র মৃত্যুবার্ষিকী

৩০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা