ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৬, ১৩:০৬

সংবিধান সংস্কারের নামে সরকার পার্লামেন্টে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ প্রক্রিয়া জুলাই জাতীয় সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। সরকারের উচিত বেআইনি পথ থেকে ফিরে এসে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আজকের এই আলোচনা সভায় অনেক রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রচিন্তক, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী অনেক মূল্যবান আলোচনা করেছেন। আমার মনে হয়, জাতির কাছে আর বেশি কিছু বোঝানোর প্রয়োজন ফুরিয়ে গেছে। জনগণ এখন বুঝে গেছে, সরকার তার পায়ের তলার মাটি সরে যেতে দেখে আবোল-তাবোল বলে প্রতারণার মাধ্যমে জাতিকে কোন দিকে নেওয়ার চেষ্টা করছে।”

তিনি বলেন, “আজকে বিশেষ কমিটির নামে পার্লামেন্টে সালাহউদ্দিন সাহেবের নেতৃত্বে সংবিধান সংশোধনের নামে যে অপচেষ্টা করা হচ্ছে, সেখানে বসে জুলাই সনদের সঙ্গে বেইমানি হয়, এমন নতুন নতুন চিন্তাচর্চা করছেন। নানান লোকের সঙ্গে আলোচনায় আপনারা এখন জাতির সামনে নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। স্পিকারকে দিয়ে কেয়ারটেকার সরকারপ্রধান করা যায় কি না, অমুক কিছু করা যায় কি না, এমন নতুন নতুন চিন্তা করছেন, যা জুলাইয়ের স্মরণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল।”

সংবিধানের ১৫২ অনুচ্ছেদ উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, “সালাহউদ্দিন সাহেব পার্লামেন্টে যে কমিটি গঠন করে আজকে তার সভাপতিত্ব করছেন এবং যে প্রক্রিয়া শুরু করেছেন, আইনের দৃষ্টিতে, বাংলাদেশের সংবিধানের দৃষ্টিতে এই প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি। আপনি কেন এই কাজ শুরু করেছেন?”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে, যেকোনো প্রেসিডেনশিয়াল অর্ডার বা যেকোনো অর্ডিন্যান্স বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের মর্যাদা পাবে। ২০২৫ সালের ১৩ নভেম্বর যে প্রেসিডেনশিয়াল অর্ডার হয়েছিল, সেই আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোট এবং জাতীয় ভোটের বিষয়গুলো সন্নিবেশিত ছিল। এর প্রায় ১২ দিন পরে ২৫ নভেম্বর গণভোটের জন্য একটি অর্ডিন্যান্স হয়েছিল। এই দুটি আদেশই আইনের মর্যাদা পায়।”

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “পুরো জুলাই সনদের ভিত্তিতে ভোট হয়েছে চারটি প্রশ্নের মাধ্যমে। জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ সেখানে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জুলাই সনদে সম্মতি এবং এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ অনুমোদিত হয়েছে। বিএনপির দেওয়া সমস্ত নোট অব ডিসেন্ট গণভোটে খারিজ হয়ে গেছে।”

তিনি বলেন, “এখন সংবিধান সংস্কার করতেই হবে। ১৩ নভেম্বরের যে আইনি কাঠামো প্রেসিডেনশিয়াল অর্ডারে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০টি কার্যদিবসে এই পরিষদ সংবিধান সংস্কার করতে পারে। অন্য কোনো ফোরাম বা বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংস্কারের কাজ করা সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”

বিরোধী দলের সহযোগিতা নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “আপনি এখন সেখানে গিয়ে বলছেন, বিরোধী দল সহযোগিতা করে না। উচ্চকক্ষে আপনার স্পিকারকে উপরাষ্ট্রপতি করলে কেমন হয়, আপনার স্পিকারকে কেয়ারটেকার সরকারপ্রধান করলে কেমন হয়, এমন নতুন নতুন চিন্তা ও ন্যারেটিভ তৈরি করছেন। আপনার সাগরেদদের নিয়ে যে চিন্তাভাবনার জন্ম দিচ্ছেন, সম্পূর্ণ বেআইনি কাজে আপনি লিপ্ত হয়েছেন।”

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “জনগণের সঙ্গে আর প্রতারণা করা যাবে না। এই প্রক্রিয়া বন্ধ করে পার্লামেন্টে আসুন। সময় আছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। সেখানেই পুরো জুলাই সনদ গণভোটে পাস হয়েছে, সব নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে। এখন আর কোনো কমিটি লাগবে না। এই কমিটি জনগণ করে দিয়েছে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ।”

গোলাম পরওয়ার বলেন, আপনি বেআইনি পথ থেকে ফিরে আসুন। বিরোধী দলের ওপর নিজের ব্যর্থতা ঢাকার জন্য কোনো দায় চাপাবেন না। আমাদের নেতা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এই জুলাই সনদ আপনি সংস্কার করুন। বিরোধী দল সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। কেন আপনি বিরোধী দলকে দায়ী করছেন? আপনার অন্যায়কে সহযোগিতা করার জন্য পার্লামেন্টের বিরোধী দল কোনো ভূমিকা পালন করবে না।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই সনদ যেমন আমরা ১৭ অক্টোবর ২০২৫ সালে স্বাক্ষর করেছিলাম, সেখান থেকে চার মাস চলে গেছে। নির্বাচন হয়েছে, আপনারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। ক্ষমতায় বসে কোনো দিন এই রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কথা বলেননি। একই দিনে দুটি ভোট হলো। একটি মেনে নিয়ে মন্ত্রিত্বের স্বাদ নিলেন, আরেকটি অস্বীকার করলেন। নিজের অবস্থান অস্বীকার করার চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কিছু হতে পারে না।”

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সংবিধান সংস্কারের নামে সরকার পার্লামেন্টে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন এমন প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা ও সরকারের দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও ড. আব্দুল মঈন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট