ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক ও এসিল্যান্ড আরিফুর রহমান।

নিজের মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন বলে ফেইসবুকে পোস্ট দিয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এসিল্যান্ড আরিফুর রহমান। তবে ইউএনও বলছেন, তার ‘মানসিক সমস্যা’ রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফেইসবুকে ওই পোস্ট দেন এসিল্যান্ড। এরপর অনেকেই ছুটে যান তার বাসায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, এসিল্যান্ড আরিফুর রহমান প্রায় দুই মাস হয় জামালগঞ্জে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক জানান, গতকাল শুক্রবার তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। রাতে স্ত্রীসহ এসিল্যান্ড তার বাসায় জন্মদিনের কেক কাটার আয়োজনে ছিলেন। বাসা থেকে বের হয়েই তিনি ফেসবুকে পোস্ট দেন।

পরে পুলিশসহ অনেকেই এসিল্যান্ডের বাসায় যান। বাসা গিয়ে দেখা যায়, তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তখন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও আসেন। তাকে ওষুধ দেওয়ার পরও তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তখন তার স্ত্রীই সিদ্ধান্ত নেন সিলেটে নিয়ে যাওয়ার জন্য। এখন তাকে পরিবারোর লোকজন ঢাকায় নিয়ে গেছেন।

এরআগে ফেইসবুকে পৃথক পোস্টে এসিল্যান্ড লিখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম এডমিন ক্যাডার'।

তবে ওই রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেন বলে ইউএনও অভিযোগ করেন। তার মেয়েকে মেরে ফেলার হুমকিও দেন। এসিল্যান্ড রাস্তায় যাকেই পেয়েছেন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও জানান ইউএনও।

এ প্রসঙ্গে জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া জানান, তিনি ফেসবুকে পোস্টটি দেখে এসিল্যান্ডের বাসায় যান। এরপর উনার স্ত্রীর কথা মতো একটা ঘুমের ওষুধ এনে খাওয়ানো হয়।

‘কিন্তু এটির পাওয়ার কম থাকায় কাজ হচ্ছিল না। এরপর একটি ইনজেকশনের কথা জানালে সেটি পাওয়া যায়নি। এরপর রাত একটার দিকে তাকে সিলেটে পাঠানো হয়।’

ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ফেসবুক পোস্টে কেন তার নাম লেখা হয়ে়ছে সেটি তারও প্রশ্ন।

তিনি বলেন, ‘আমি নিজেও বুঝতে পারছি না।’

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

পুলিশ বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

জামালপুরে মক্তব পড়ানোর কথা বলে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (২৭) নামে এক ইমামকে

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

পিরোজপুরে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনা নগরীতে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

হেফাজত নেতা হচ্ছেন প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী 

কবি মুনীরুল ইসলাম পেলেন বাবুই সেরা লেখক সম্মাননা  

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার