ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিনে ৬ লাখ টাকা কর ফাঁকি দিচ্ছিল রয়্যাল টোব্যাকো, বন্ধ করে দিলেন ডিসি

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৫, ১৮:৩৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ঘাটে অবস্থিত রয়্যাল টোব্যাকো কোম্পানি প্রতিদিন প্রায় ছয় লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন করছিল। এভাবে প্রতিমাসে ২ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছিল সরকার। প্রশাসনের নাকের ডকায় এই অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গোপন সূত্রে বিষয়টি জানা মাত্রই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার সেখানে অভিযানের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশ পেয়েই অভিযানে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী।

জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ, র‍্যাব, আনসার, ভোক্তা অধিকার ও কাস্টমসের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানকালে কারখানা থেকে ১৪ হাজার প্যাকেট সিগারেট এবং প্রায় ২১ লাখ টাকার রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে এসব অবৈধ সামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের জন্য রয়েল টোব্যাকো কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ অভিযান শেষে জানান, প্রতিষ্ঠানটি রাজস্ব ফাঁকি দিতে বাজার থেকে পুরোনো ব্যবহৃত স্ট্যাম্প কিনে নিয়ে সিগারেটের নতুন প্যাকেটে ব্যবহার করত। এতে প্রতিদিন আনুমানিক ৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিত। অভিযানে সিগারেট ও স্ট্যাম্পগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন, রয়েল টোব্যাকো কোম্পানি ২০২১ সাল থেকে দৈনিক প্রায় ৬ লাখ টাকা অর্থাৎ মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলে তিনি অভিযোগ পেয়েছেন। তারা ৫০ শতাংশ নতুন স্ট্যাম্প এবং বাকি ৫০ শতাংশ পুরাতন ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বিক্রি করত।

স্থানীয়রা অভিযোগ করেছেন ২০২৩ সালে একই অভিযোগে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে সিলগালা করেছিল জেলা প্রশাসন। কিন্তু মাত্র সাত দিন পরেই তারা পুনরায় কার্যক্রম শুরু করে স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলায় কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সে যত প্রভাবশালী হোক না কেন। দুর্নীতি ও কর ফাঁকির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। তারই অংশ হিসেবে আমি রয়েল টোব্যাকো কোম্পানিকে সিলগালা করার নির্দেশ দিয়েছি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু