ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কার্যালয় খুলে দেওয়ার দাবি নিয়ে কাকরাইলে ভোরের কাগজের কর্মীরা

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৭

সব দাবি মেনে নেওয়া ও বন্ধ কার্যালয় খুলে দিয়ে প্রকাশনা চালু রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভোরের কাগজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাকরাইল মোড়ে এইচআর ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

তারা বলছেন, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। ভোরের কাগজের কোটি কোটি টাকা লুটপাটকারী ও প্রকাশনা বন্ধের ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হোক। আমাদের সব দাবি মেনে নেওয়া ও বন্ধ কার্যালয় খুলে দিয়ে প্রকাশনা চালু রাখার দাবি নিয়েই আজ আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এখানে মেধা দিয়েছি, শ্রম দিয়েছি, বিনিময়ে আজ এসে কি পেলাম?

অবস্থান কর্মসূচিতে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খন্দকার কাউছার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, পত্রিকাটির সাহিত্য সম্পাদক কবি সালেক নাছির উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, সাংবাদিক এস এম মিজানসহ পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত সোমবার (২০ জানুয়ারি) মালিকপক্ষের টানিয়ে দেওয়া এক নোটিশের মাধ্যমে পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করা হয়। নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ওইদিন থেকে কার্যকর হয়।

এরপর থেকে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

জানা গেছে, পত্রিকাটির সংবাদকর্মীদের একটি অংশ অষ্টম ওয়েজ বোর্ডে বেতন পান। কিন্তু যাদের কনস্যুলেটেড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা ওয়েজবোর্ড দাবি করেন। এটি নিয়েই সমস্যা তৈরি হয়। গত কিছুদিন ধরেই ভোরের কাগজের কয়েকজন সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন করছিলেন। গত রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার মালিকপক্ষ পত্রিকাটি বন্ধের নোটিশ জারি করে।

আমার বার্তা/জেএইচ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ বা মানসম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রবিনহো জুনিয়র

রেকর্ড পরিমাণ টিকা মজুত করা হয়েছে, ঘাটতির শঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

পরিবেশ রক্ষায় ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার: পরিবেশমন্ত্রী

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আমাদের অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করতে হবে: বাণিজ্যমন্ত্রী

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী