ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৫, ১১:০৪
আপডেট  : ২৬ জুলাই ২০২৫, ১১:১২

ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর ফলে পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলজুড়ে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী মাত্রার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা তিন দিনের এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন।

নিম্নচাপ এবং অমাবস্যার জোয়ারের প্রভাবে নদ-নদীর পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিন দুই দফা জোয়ারে প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চালিতাবুনিয়ার ইউনিয়নের একাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে করে এসব এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উঁচু ঢেউয়ের তোড় বাড়ছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটা সী বিচ সংলগ্ন সড়ক এবং আশপাশের বিভিন্ন এলাকা। এতে ভাঙনের শঙ্কাও দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পায়রা বন্দরের জন্যও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতোমধ্যেই অনেক জেলেরা বঙ্গোপসাগর থেকে ফিরে এসেছেন, তবে উপকূলীয় জনগণের মধ্যে সতর্কতা ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আমার বার্তা/এল/এমই

শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা: ঘন কুয়াশার ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

সারাদেশে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস

রাতে সারাদেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার

বায়ুদূষণ রোধে নাগরিকদের বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু