ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

২৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১০:২৩

আজ রবিবার, ২৬ জুলাই ২০২৬ ● ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮৪৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।

১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ 'দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট,১৯৫৬ অনুসারে বৈধতা পায়।

১৮৭৬ - কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন।

১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।

১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

১৯৫৬ - মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।

১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

১৯৯৯ - লাদাখের উত্তর কার্গিল জেলার পাহাড়ের চূড়ায় পাকিস্তানি বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে ভারতীয় সেনাবাহিনী বিতাড়িত করে বিজয় লাভ করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক, নাট্যকার, সমালোচক এবং রাজনৈতিক কর্মী।

১৮৫৮ - টম গারেট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৮৬৫ - রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকার।

১৮৮৮ - রেজিনাল্ড হ্যান্ডস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৮৯৪ - অ্যালডাস হাক্সলি, ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক।

১৯০৪ - মালতী চৌধুরী, ভারতীয় সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।

১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।

১৯২২ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯২৭ - গুলাবরায় রামচাঁদ, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৯২৮ - স্ট্যানলি কুবরিক, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯২৮ - বার্নিস রুবেনস, ওয়েল্‌স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা।

১৯৪২ - আলফ্রেড মার্শাল, ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ।

১৯৪৫ - হেলেন মিরেন, ব্রিটিশ অভিনেত্রী।

১৯৪৯ - থাকসিন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও ধনকুব।

১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।

১৯৬৪ - সান্ড্রা বুলক, জার্মান-আমেরিকান অভিনেত্রী, প্রযোজক এবং মানবপ্রেমিক।

১৯৬৫ - জেরেমি পিভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৬৭ - জেসন স্টেথাম, ইংরেজ অভিনেতা।

১৯৭১ - খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশী সাবেক ক্রিকেটার এবং কোচ।

১৯৭৩ - কেট বেকিনসেল, ব্রিটিশ অভিনেত্রী।

১৯৮০ - জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডীয় রাজনীতিক।

১৯৮৫ - গেল ক্লিশি, ফরাসি ফুটবলার।

১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন।

১৮৬৩ - স্যাম হিউস্টন, রাজনীতিবিদ।

১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।

১৯২৫ - গট্‌লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।

১৯৩৪ - উইনসর ম্যাকে, আমেরিকান কার্টুনিস্ট এবং অ্যানিমেশন তৈরিকারক ছিলেন।

১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৫২ - ইভা পেরন, আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান পেরনের দ্বিতীয়া স্ত্রী।

১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।

১৯৫৭ - কার্লস কাস্তিলো আর্মস, গুয়েতেমালান সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ ছিলেন।

১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা ছিলেন।

১৯৮৭ - চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী।

১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।

২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।

২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি।

২০২০ - কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ।

২৫ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

  আজ শনিবার, ২৫ জুলাই ২০২৬ ● ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ সফর ১৪৪৮। আজকের

২৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ● ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ সফর ১৪৪৮। আজকের

২৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ● ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ সফর ১৪৪৮। আজকের

২২ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২২ জুলাই ২০২৬ ● ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ সফর ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ

অতি ধনীদের আমানত কমে বাড়ছে ছোট ও মাঝারিদের

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না বিএনপি সরকার

তুরস্ক থেকে ট্রাম্প কেন তড়িঘড়ি উড়োজাহাজ বদলে দেশে ফিরলেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের

২৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা