ই-পেপার শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

আমার বার্তা অনলাইন:
২৫ জুলাই ২০২৬, ১৮:৩৫

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানার পর তরুণ বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা জানিয়েছেন তাদের দাবি ছিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেসব এফআইআর বা অভিযোগ দায়ের হয়েছে সেগুলো তুলে নিতে হবে। এখন তাদের এ দাবিও মেনে নেওয়া হয়েছে। এরসঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষার পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে সম্মানসূচক ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েচে সরকার।

সিজেপির নেতারা এ ব্যাপারে শনিবার (২৫ জুলাই) বলেছেন, “আমাদের দ্বিতীয় দাবি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর— শুধুমাত্র দিল্লি নয়, বিজেপি শাসিত ও বিজেপির মিত্রদের শাসিত যেসব রাজ্যে এফআইআর দায়ের হয়েছে সেগুলো তুলে নিতে হবে। সরকার আমাদের এই দাবিও মেনে নিয়েছে। এফআইআর প্রত্যাহার অল্প সময়ের মধ্যে হবে।”

তারা আরও বলেছেন, “সরকার আমাদের নিশ্চিত করেছে যেসব এফআইআর দায়ের করা হয়েছে তার সবগুলোর কপি আমাদের কাছে দেবে। আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লিতে ১৫ থেকে ২০টি এফআইআর দায়ের হয়েছে। আমরা এগুলোর কপি তিন থেকে চারদিনের মধ্যে পাব। সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এগুলো অল্প সময়ে প্রত্যাহার করা হবে। এটির প্রেক্ষিতে আমরা সরকারের কাছে একটি খসড়া কাগজ জমা দিয়েছি। যেটি একটি লিখি গ্যারান্টি। সরকার আমাদের বলেছে মঙ্গলবারের মধ্যে তারা আমাদের লিখিত দেবে। আমাদের আশা মঙ্গলবারের মধ্যে সেসব এফআইআর এবং ভবিষ্যত ব্যবস্থা নিয়ে আমরা লিখিত গ্যারান্টি পাব।”

অপরদিকে ক্ষতিপূরণের ব্যাপারে সিজেপির অন্যতম নেতা সৌরভ দাস বলেছেন, “সরকারের সঙ্গে আলোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে যেসব শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেবে।”

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছিল তরুণরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে পদত্যাগ করতে হবে। যা আজ সকালে পূরণ হয়েছে। এরপর তারা ক্ষতিপূরণ, এফআইআর প্রত্যাহার ও বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও মারধর করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল। এরসঙ্গে সরকারকে ক্ষমাও চাইতে বলেছিল। - সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/এমই

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয়

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয়

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি

তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান

জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি: বাণিজ্যমন্ত্রী