ই-পেপার শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

আমার বার্তা অনলাইন:
২৫ জুলাই ২০২৬, ১১:৪৮

টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সম্প্রতি ফেসবুক পেজে নান্দনিক সোনালী কাজের লাল একটি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সঙ্গে পরনে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার আর চুলে খোঁপা।

ছবিগুলো তোলা ইনডোর লোকেশনে। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি 'ভালোবেসে সখী' গানটি। আর সেই গানেরই একটি কথা টেনে তটিনী লিখেছেন, 'আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।'

সুন্দরী এই তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রীর রূপ ও ক্যাপশনের সঙ্গে মিলিয়ে অনুরাগীরা মন্তব্য বক্সে কাব্যিক সব অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি ধার করে কমেন্ট বক্সে লিখেছেন, 'আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।'

সাম্প্রতিক সময়ে নিজের সাবলীল অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতি দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রায়ই নিজেকে নান্দনিক সাজে মেলে ধরেন এই অভিনেত্রী। এবারও যে ভক্তদের চোখ জুড়ালেন তটিনী, তাতে সন্দেহ নেই।

‘জীবনে এমন মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে—সবকিছু শেষ’

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে

আন্দোলনে শাহরুখের সমর্থন? ভাইরাল স্ক্রিনশটের আসল সত্য

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে বলিউড বাদশা শাহরুখ খান সমর্থন জানিয়েছেন বলে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট

বিক্ষোভে গিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে ক্রমশ। এতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন। কেউ সোশ্যাল

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা দিলেন জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে পূর্বশত্রুতার জেরে হামলা ও ৩০ লাখ টাকা ছিনতাই: মামলা হলেও অধরা আসামিরা

যুবককে হানিট্র্যাপে ফেলে টাকা দাবি, দুই নারীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

শাক-সবজির পর চোখ রাঙাচ্ছে পেঁয়াজ, কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের নেদারল্যান্ডস ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু

ইরানকে অস্ত্র দিলে ‘খুব খারাপ’ পরিণতি হবে চীন ও রাশিয়ার: ট্রাম্প

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

ঢাকা-আরিচা মহাসড়কে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

যৌন হয়রানির অভিযোগে আইসিসির প্রসিকিউটর বরখাস্ত

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি