ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১১:০১

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এরমধ্যে পাঁচদিনে মৃত্যু ৪০ শতাংশ বেড়েছে। শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য পরামর্শক বলেছেন, কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস।

গতকাল শনিবার কঙ্গো সরকার নতুন তথ্য প্রকাশ করে। এতে দেখা গেছে মৃত্যুসহ ইবোলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। যা গত শনিবারের চেয়ে ২৭ শতাংশ বেশি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নজিরবিহীন হিসেবে বেড়ে চলা মৃত্যু ও আক্রান্ত দেখাচ্ছে কঙ্গোর ইতিহাসে ইবোলা বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে।

আব্দুলসামি নাসিদি নামে এ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, প্রমানিত কার্যকর ভ্যাকসিনের অভাবে ইবোলা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

তিনি জানিয়েছেন, যুদ্ধবিগ্রহ থাকা অঞ্চলে এ ভাইরাস ছড়ানোয় তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ সেসব অঞ্চলে সাধারণ স্বাস্থ্য অবকাঠামোও নেই।

কঙ্গোর ইবোলা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এ নিয়ে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, দ্রুত গতিতে তৈরি তাদের একটি ভ্যাকসিন ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এক স্বেচ্ছাসেবীর দেহে প্রবেশ করানো হয়েছে।

বর্তমানে কঙ্গোতে ছড়াচ্ছে বুন্দিবুগয়ো নামে একটি ভ্যারিয়েন্ট। এটি ইবোলা ভাইরাসের চারটি বিরল ভ্যারিয়েন্টের একটি। এই ভ্যারিয়েন্টগুলো মানবদেহকে আক্রান্ত করেছে কিন্তু এগুলোর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকার গিনি, লাইবেরিয়ার এবং সিয়েরা লিয়নে ১১ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা যান। ওই তিনটি দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হন ২৮ হাজারের বেশি মানুষ। - সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। তারা নাবলুসের কুসরা গ্রামের একটি

তুরস্ক থেকে ট্রাম্প কেন তড়িঘড়ি উড়োজাহাজ বদলে দেশে ফিরলেন

চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইরানে টানা দুই সপ্তাহ ধরে হামলা চালানোর পর গত দুই দিন ধরে সব ধরনের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ

অতি ধনীদের আমানত কমে বাড়ছে ছোট ও মাঝারিদের

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না বিএনপি সরকার

তুরস্ক থেকে ট্রাম্প কেন তড়িঘড়ি উড়োজাহাজ বদলে দেশে ফিরলেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের