ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১১ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১০:২৯

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ● ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬১৩- মুঘল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৬৯৩- ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।

১৯২২- মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১৯৭২- বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

জন্ম:

১৮৫৯- ব্রিটিশ ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন। পুরো নাম জর্জ ন্যাথানিয়েল কার্জন। তিনি ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিক যিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ করেছিলেন। কার্জন ১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে কাজ করেছেন।

১৮৬৬- ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী।

১৮৮১- বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক মাখনলাল সেন।

১৯২১- লেখিকা নীলিমা ইব্রাহিম।

১৯৪১- বাংলাদেশের একজন প্রখ্যাত সংগীত শিল্পী শেফালী ঘোষ।

মৃত্যু:

১৯২৮- ইংরেজ ঔপন্যাসিক টমাস হার্ডি।

২০০৮- নিউজিল্যান্ডের র্বতারোহী এবং অভিযাত্রী এডমন্ড হিলারি। নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রয়্যাল নিউজিল্যান্ড এয়ার ফোর্সে যোগদান করেন। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২৯শে মে তিনি ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ হিসেবে নেপালী পর্বতারোহী শেরপা তেনজিং নোরগের সঙ্গে এভারেস্ট পর্বত শৃঙ্গ আরোহণ করেন।

২০১৪- বাংলাদেশের বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

২০১৫- প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম।

২০২১ - বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।

আমার বার্তা/জেএইচ

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ● ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রমজান ১৪৪৭। আজকের

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন