ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১০ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা/এল/এমই
১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৬
আপডেট  : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৯

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ ১০ জানুয়ারি ২০২৬, শনিবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। চলুন ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

১০ জানুয়ারি: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল

১০৭২ - রবার্ট গিসকার্ড, পালেরমো দখল করেন।

১৬১৬ - রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।

১৬৪২ - রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান।

১৬৬৩ - ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন।

১৮১১ - যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ দমন করা হয়।

১৮১৫ - ব্রিটেনে সিলোনে (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮২৪ - ব্রিটিশ নাগরিক জোসেপ অ্যাসপডিন এক জাতের সিমেন্ট তৈরি করেন।

১৮৩৯ - ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে।

১৮৬১ - ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়।

১৮৬৩ - লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়।

১৮৮৯ - আইভরিকোস্টের ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

১৯০১ - টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হয়।

১৯০১ - যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি এলাকায় খনন চালানোর সময় প্রচণ্ড বেগে অপরিশোধিত জ্বালানি তেল বের হয়ে আসতে থাকে।

১৯২০ - লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯২০ - ভার্সাই চুক্তি কার্যকর হয়।

১৯২৩ - ফ্রান্স আর বেলজিয়ামের সেনাবাহিনী জার্মানির লুয় অঞ্চল দখল করে।

১৯৪০ - বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ - জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।

১৯৪৮ - জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বমানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়।

১৯৫৭ - মেকমিলেন এডেনের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।

১৯৬৪ - পানামা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

১৯৬৪ - চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮ - চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।

১৯৭২ - পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

১৯৭৫ - ৫০০ বছরের পর্তুগিজ শাসন থেকে এঙ্গোলার স্বাধীনতা লাভ।

১৯৭৭ - অগ্ন্যুৎপাতে জায়ারে ২ হাজারের অধিক লোকের মৃত্যু হয়।

২০০২ - ডাভি আন্তর্জাতিক টেবিল-টিনিস ভ্রাম্যমাণ প্রতিযোগিতা চীনের থিয়েচিং শহরে অনুষ্ঠিত হয়।

২০২০ - দশকের প্রথম ‘উল্ফ মুন এক্লিপ্স’।

জন্ম

১৫৫৪ - সাইমন মারিয়াস, জার্মান জ্যোতির্বিজ্ঞানী।

১৮৮০ - গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ।

১৮৮৩ - আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয়, সোভিয়েত রুশ লেখক।

১৯০১ - প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমিরবরণ ভট্টাচার্য।

১৯০৮ - বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।

১৯১০ - মোহাম্মদ নাসির আলী, বাংলাদেশের শিশুসাহিত্যিক।

১৯২৪ - সবিতাব্রত দত্ত ভারতীয় বাঙালি অভিনেতা ও নেপথ্য সংগীতশিল্পী।

১৯৩০ - বাসু চ্যাটার্জি, বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক।

১৯৩৬ - রবার্ট উড্রো উইলসন, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।

১৯৩৯ - সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক।

১৯৪৫ – নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব।

১৯৪৮ - ডোনাল্ড ফাগেন, মার্কিন রক কিবোর্ডবাদক।

১৯৪৮ - তেরেসা গ্রাভেস, মার্কিন অভিনেত্রী এবং কৌতুকাভিনেত্রী।

১৯৪৮ - মিস্চা মায়স্ক্য়, লাতভীয় বাদ্যযন্ত্রকারী।

১৯৪৮ - উইলিয়াম স্যানডারসন, মার্কিন অভিনেতা এবং কৌতুকাভিনেতা।

১৯৫০ - সুচিত্রা ভট্টাচার্য ভারতীয় বাঙালি সাহিত্যিক।

১৯৭০ - আলিসা মারিখ, সার্বীয় গ্রান্ডমাস্টার, দাবা।

১৯৭২ - ব্রায়ান ললার, মার্কিন মুষ্টিযোদ্ধা।

১৯৭৩ - গ্লেন রবিনসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।

১৯৭৪ - ঋত্বিক রোশন, ভারতীয় অভিনেতা।

১৯৭৫ - জ্যাক ডেলোমি, মার্কিন ফুটবল খেলোয়াড়।

১৯৭৬ - এডাম কেনেডি, মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯৭৮ - ব্রেন্ট স্মিথ, মার্কিন গায়ক, শাইনডাউন গানের দল।

১৯৮৪ - কাল্কি কেকল্যাঁ, ভারতে জন্মগ্রহণকারী ফরাসি অভিনেত্রী ও লেখিকা।

মৃত্যু

১৮৬২ - শ্যামুয়েল কোল্ট, পিস্তল আবিষ্কারক।

১৯০৮ - মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর, ভারতীয় উপমহাদেশের অবিভক্ত বাংলার একজন বিদ্বোৎসাহী, নাট্যামোদী, শিল্পকলাপ্রেমী এবং মানবদরদী ব্যক্তিত্ব।

১৯১১ - শিশির কুমার ঘোষ, প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা।

১৯৫১ - সিনক্লেয়ার লুইস, নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।

১৯৫৭ - গ্যাব্রিয়েল মিস্ত্রাল, চিলির নোবেলজয়ী নারী সাহিত্যিক।

১৯৬৮ - রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ‘জাপান-বন্ধু ভারতীয়’ নামে সুপরিচিত।

১৯৮২ - সুধীন দাশগুপ্ত, ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক, গীতিকার ও গায়ক।

১৯৮৬ - ইয়ারোস্লাভ সেইফের্ত, নোবেলজয়ী চেক কবি-সাংবাদিক।

২০১৬ - ডেভিড বোয়ি, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।

২০২০ - মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

আমার বার্তা অনলাইন:

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ● ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রমজান ১৪৪৭। আজকের

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন