ই-পেপার বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

১০ ম্যাচের নিষেধাজ্ঞা, তবু আর্জেন্টিনা ক্যাম্পে প্যারেদেস

আমার বার্তা অনলাইন:
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৯

ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞায় জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না লিয়ান্দ্রো প্যারেদেস। তবু আর্জেন্টিনা দলের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেননি তিনি। নিষেধাজ্ঞার মধ্যেই মঙ্গলবার আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে হাজির হন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। লিওনেল স্কালোনির দলের সতীর্থদের সঙ্গে দেখা করে সমর্থন জানাতেই তার এই উপস্থিতি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনার জেরে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন প্যারেদেস। ফলে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে তাকে দলে নিতে পারবেন না স্কালোনি। তবে নিষেধাজ্ঞা থাকলেও জাতীয় দলের প্রতি তার টান যে কমেনি, এজেইজা ক্যাম্পে উপস্থিত হয়ে সেটিই যেন জানিয়ে দিলেন ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার।

লিওনেল মেসি ট্রেনিং কমপ্লেক্সে স্কালোনির অধীনে সতীর্থদের অনুশীলন দেখতে যান প্যারেদেস। এর আগে অবশ্য বোকা জুনিয়র্সকে কোপা আর্জেন্টিনায় রেসিংয়ের বিপক্ষে জেতানোর পরই জানিয়েছিলেন, জাতীয় দলের ক্যাম্পে সতীর্থদের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।

তিনি বলেন, ‘আমি এখনও কোচের সঙ্গে কথা বলিনি। তবে সম্ভবত অনুশীলন মাঠে যাব, সবাইকে শুভেচ্ছা জানাব এবং সবকিছু কেমন চলছে, তা দেখব। অবশ্যই আমি নিজেকে ওই দলেরই একজন মনে করি। নিষেধাজ্ঞা না থাকলে আমি সেখানে থাকতাম।’

প্যারেদেসের প্রতি স্কালোনির আস্থাও অটুট। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, জাতীয় দলে প্যারেদেসের জায়গা এখনও আছে।

স্কালোনি বলেন, ‘আমি প্যারেদেসের সঙ্গে কথা বলিনি। সে জাতীয় দলেরই একজন। সে আমাদের জন্য যা করেছে, তার কারণে সে একজন কিংবদন্তি এবং আমরা তাকে ভালোবাসি। আমি তার সঙ্গে বা অন্য কারও সঙ্গে এরপর কথা বলিনি। দরজা খোলা আছে।’

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলেছেন প্যারেদেস, গোল করেছেন পাঁচটি। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন এই মিডফিল্ডার।

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

চলতি বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও ৪টি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ দলের। যার মধ্যে দুটি রয়েছে

বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সাম্প্রতিক সময়ে মাঠে তার অনুপস্থিতি এবং অধিনায়কত্বের ভূমিকা

হাসান-খালেদের বড় অবদানে কাউন্টির প্রথম বিভাগে ফিরল কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে (প্রথম বিভাগ) কেন্টের সফলভাবে উন্নীত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন বাংলাদেশের

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল (শুক্রবার) বড় হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য পেরিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ ম্যাচের নিষেধাজ্ঞা, তবু আর্জেন্টিনা ক্যাম্পে প্যারেদেস

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ-মাস ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এজ্জাহরা এল মনসুরি

সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও বৈশ্বিক ন্যায়বিচারের নতুন আহ্বান

বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও বৈশ্বিক ন্যায়বিচারের নতুন আহ্বান

শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ আটক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

দেশের বাজারে টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা

বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত