ই-পেপার বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

 শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দোয়া-জিকির ও আমল’

আমার বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩

ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো মাসনুন দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর নতুন পুস্তিকা আগামী শুক্রবার বাজারে আসছে। এরই মধ্যে পুস্তিকাটির চূড়ান্ত প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার থেকে রাজধানীর বাইতুল মোকাররম ইসলামি বইমেলার ৮৮ থেকে ৯১ নম্বর স্টলে পুস্তিকাটি পাওয়া যাবে বলে জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে প্রকাশিত শায়খ আহমাদুল্লাহর ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকির’ বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় এবার ঘুমানোর আগের মাসনুন আমল নিয়ে নতুন পুস্তিকা প্রকাশ করা হচ্ছে।

নতুন পুস্তিকার বিষয়বস্তু সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, দিনের অন্যান্য সময়ের মাসনুন আমল সম্পর্কে মানুষের যতটা জানাশোনা ও চর্চা রয়েছে, ঘুমানোর আগের আমল সম্পর্কে তা তুলনামূলকভাবে কম। বিষয়টি বিবেচনায় নিয়েই ঘুমানোর আগের দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে এ পুস্তিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ঘুমের আগে পালনের মাসনুন আমলের প্রতি সবাইকে আরও যত্নশীল করাই এ প্রকাশনার মূল উদ্দেশ্য।

গত ১৫ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন বই প্রকাশের ঘোষণা দিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। তখন তিনি জানিয়েছিলেন, পুস্তিকাটি শিগগিরই প্রকাশিত হবে। এখন চূড়ান্ত প্রচ্ছদ প্রকাশের পাশাপাশি আগামী শুক্রবার থেকে এটি পাঠকদের হাতে পৌঁছানোর তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার কুয়ালা টেরেঙ্গানু ক্রিস্টাল মসজিদ

পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, বরং তা ইসলামের মহান স্থাপত্যশিল্পের প্রতিফলন।

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ইসলামের দুই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে অঙ্গরাজ্যের ছুটি হিসেবে স্বীকৃতি

মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা  

মিসরে বাংলাদেশী আলেম মুফতি ওয়াজেদ আলীকে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-মিশরের উদ্যোগে বিশেষ সংবর্ধনা প্রদান করা

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের বৃদ্ধ 

শুনতে অবাক লাগতে পারে তবে এটাই সত্য, চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করেন ১২৩ বছরের বৃদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি’ করছে না মরিয়মের বাবা

মালয়েশিয়ার কুয়ালা টেরেঙ্গানু ক্রিস্টাল মসজিদ

প্রবীণদের মর্যাদায় আধুনিক সমাজের দায়

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মামলা হবে: ডিএনসিসি প্রশাসক

নুসরাত হত্যা : সিরাজ উদদৌলাসহ ৪ জনের খালাস চেয়ে আপিল

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ ম্যাচের নিষেধাজ্ঞা, তবু আর্জেন্টিনা ক্যাম্পে প্যারেদেস

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ-মাস ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এজ্জাহরা এল মনসুরি