ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

আমার বার্তা অনলাইন:
২৭ আগস্ট ২০২৬, ১৩:১৪

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষে আবারও সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের আয়োজনে ওয়ানডে ও টেস্ট খেলার কথা থাকলেও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের বদলে এখন ত্রিদেশীয় সিরিজ হবে। তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।

আসছে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আসন্ন সিরিজটি কার্যত অনিশ্চিত। যে কারণে এই সময়ে স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা।

এরপর আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে কথা ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ দিকে ছিল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কারণ আফগানিস্তান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। এতদিন চুপ থাকলেও শেষ পর্যন্ত ট্রাইনেশন সিরিজটি খেলার জন্য রাজি হয়েছে তারা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে যোগ হচ্ছে জিম্বাবুয়ে দল। সেক্ষেত্রে বেড়ে যাবে ম্যাচের সংখ্যা। অক্টোবরের শুরুতেই আয়োজিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। এরপর হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি।

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

দুই মৌসুম আগে ৩৬ দলে উন্নীত হয় ‍উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তখন থেকে ইউরোপীয় ক্লাব ফুটবলের

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স

টেস্টে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। দেশের বাইরেও লাল বলের ক্রিকেটে তাদের ঈর্ষণীয় উন্নতি দেখা

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

ফিফা উপদেষ্টামণ্ডলীর এক সদস্যসহ সুপরিচিত বর্তমান ও সাবেক খেলোয়াড়রা বিশ্ব ফুটবল সংস্থার নেতৃত্বে পরিবর্তনের দাবি

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতায় তাদের শেষটা ভালো হয়নি। ইতিহাসে প্রথমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

দেশের সব খবরের শেষে থেকে যায় মানুষ কেমন আছে

সৌদি ভিশন ২০৩০ রুপান্তরে বাংলাদেশ শক্তিশালী অংশীদার হতে পারে 

চাকরির বয়সসীমা লঙ্ঘন ও নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম: পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ

পার্টসের আড়ালে ৭ কোটি টাকার রেঞ্জ রোভার-বিএমডব্লিউ-লেক্সাস গাড়ি

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০

ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক