ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাকরির বয়সসীমা লঙ্ঘন ও নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম: পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
২৭ আগস্ট ২০২৬, ১২:৪৯

জনাব মামুনুর রশিদের চাকরিতে প্রবেশ থেকে শুরু করে পদোন্নতি, আর্থিক অনিয়ম, নিয়োগ প্রক্রিয়া এবং বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বিভিন্ন নথি, অভিযোগ ও প্রতিবেদনে তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

জনাব মামুনুর রশিদ চাকরিতে আবেদনের সময় তার বয়স ছিল ৩১ বছর ২৪ দিন। অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ১৮ - ৩০ বছর হলেও তিনি কিভাবে চাকরিতে যোগদান করলেন। তার আবেদন পত্রে অভিজ্ঞতার কথা উল্লেখ করা হলেও, এই মর্মে কোন অভিজ্ঞতার সনদ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ছাড়পত্র সংযুক্ত নেই।

তিনি পিরোজপুর অঞ্চলে উদ্বোধন সহকারী পরিচালক মনিটরিং পদে কর্মরত থাকাকালীন বাগেরহাট সদর কার্যালয়ে তার সরাসরি যোগসাজশে ৪ কোটি ১৩ লক্ষ টাকা আত্মসাৎ সংঘটিত হয়। যা সংস্থাটির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ লোপাটের পরেও কেন মামুনুর রশিদকে তদন্ত কমিটির সদস্য অন্তর্ভুক্ত করে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করে দায় মুক্তি দেওয়া হয়েছে।

বাগেরহাট সদর কার্যালয়ের এই আত্মসাৎ সংগঠনের কারণে পাঁচজন সহকর্মী চাকরিচ্যুত হলেও মামুনুর রশিদ চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন এবং সিরিজ পদোন্নতি নিয়ে উনার আসন পাকাপোক্ত করেছেন। আওয়ামী দোসর মামুনুর রশিদ ক্ষমতার দাপটে নিজ জেলা এবং পার্শ্ববর্তী জেলায় চাকুরীর সুবাদে সরকারি অর্থ তসরুপের সুযোগ পেয়েছেন। বাগেরহাট সদর কার্যালয়ে আত্মসাতের ঘটনায় তিনি নিজেই অভিযুক্ত আবার নিজেই তদন্ত কমিটির সদস্য হিসেবে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

তার বার্ষিক কর্মদক্ষতার মূল্যায়নে ঘষামজা এবং টেম্পারিং করে নাম্বার বাড়ানোর বিষয়টি স্পষ্ট। তৎকালীন আওয়ামী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং আওয়ামী লীগ পন্থী সিবিএ নেতা তাপস নজরুলের যোগসাজসে নিজের পদোন্নতি ব্যবস্থা করেছেন। এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। যাতে মামুনুর রশিদদের পদোন্নতি বাতিল সহ সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছিল। এ বিষয়ে পিডিবিএফ এর তৎকালীন অতিরিক্ত পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) জনাব মহিউদ্দিন আহমেদ পান্নু পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের কথা স্বীকার করে লিখিত বক্তব্য কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছেন।

তিনি সাবেক মন্ত্রী এবং মন্ত্রণালয়ের আশীর্বাদ পুষ্ট হয়ে "পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়েয়" উপ প্রকল্প পরিচালক হন এবং এই প্রকল্প হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

তিনি পিডিবিএফ কর্মকর্তা কর্মচারী পদোন্নতি ও নিয়োগ কমিটি সদস্য না হয়েও অবৈধ প্রভাব খাটিয়ে কমিটির অন্তর্ভুক্ত হয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের পদোন্নতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পিডিবিএফ এর সাবেক এমডি জনাব মাহমুদ হাসান সাহেবের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ হওয়ায় বিভিন্ন পদে ১৬৬৫ জনকে নিয়োগ যেই ক্ষান্ত হননি অত্যন্ত সুকৌশলে ২২০০ জনের বিশাল অপেক্ষমান তালিকা তৈরি করে মাঠপর্যায়ে তার বিশ্বস্ত এজেন্ট এর মাধ্যমে অ্যাপ্লিকেন্ট কপি সহ নিয়োগ প্রার্থীদের সাথে দর কষাকষির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যার সত্যতা ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ২২ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে যা অত্যন্ত অস্বাভাবিক।

PDBF প্রধান কার্যালয়ে কর্মরত প্রশাসন শাখার উপপরিচালক জনাব ফজিলাতুন্নেসার যথাযথ শিক্ষাগত যোগ্যতা না থাকায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর অবিলম্বে তার নিয়োগ বাতিল করে তার নিকট থেকে সকল টাকা আদায় করে তাকে চাকরিচ্যুত করা হোক এবং উক্ত নিয়োগ প্রদানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২২ জন ২০১০ তারিখে অনুষ্ঠিত ২৯ তম বৈঠকে সংশ্লিষ্ট নিরীক্ষা আপত্তির বিষয়ে একমত পোষণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং গৃহীত পদক্ষেপ আগামী ৩০ দিনের মধ্যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানাতে বলা হলেও জনাব মামুনুর রশিদ বা গোপন করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে জনাব ফজিলাতুন্নেছাকে উপ-পরিচালক পদে পদোন্নতি প্রদান করেছেন।

তারপরেও কোন অদৃশ্য শক্তির বলে জনাব মামুনুর রশিদ ও ফজিলাতুন্নেছা চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন?।

পিডিবিএফ এর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ মামুনুর রশিদ ও ফজিলাতুন নেছার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকর্ষণ করছেন।

৫বছরে প্রায় দ্বিগুণ এলপিজির দাম, তবুও নির্ধারিত দামে মিলছে না বাজারে  

রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ

দখল, হামলা ও চাঁদাবাজির ছায়া: ঘটনার পর নয়, আগেই কেন নয় ?          

রাজধানী ঢাকার সাম্প্রতিক কয়েকটি ঘটনা আবারও একটি পুরোনো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে আইনশৃঙ্খলা রক্ষায়

ভেঙে পড়েছে গণপূর্তের চেইন অব কমান্ড, প্রকৌশলীদের মাঝে চরম অসন্তোষ

​বাংলাদেশের অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান সংস্থা গণপূর্ত অধিদপ্তরে সম্প্রতি প্রকৌশলীদের পদায়ন ও বদলি প্রক্রিয়ায় লটারি

রক্ষকই যখন ভক্ষক: পুলিশ ও পাট-ক্রয় কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদ, ক্ষুব্ধ এলাকাবাসীর জোর তদন্তের দাবি

ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদের পাহাড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব