ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৬, ১২:০৪

ইতিহাসগড়া জয়ে এবারের অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। ডারউইন টেস্ট দিয়ে প্রথমবারের মতো তারা দেশটির মাটিতে টেস্ট জিতে ক্রিকেটবিশ্বের বাহবা কুড়িয়েছিল। ৯ উইকেটের সেই জয়ে শান্ত-হাসানদের দাপট ছিল স্পষ্ট। ম্যাকাইতে ফিরে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখাল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ইতিহাসে প্রথমবার স্রেফ দুই দিনেই টেস্টে হেরেছে।

আরও বিশেষভাবে বললে পুরো দুই দিনও টিকল না বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। দিনের অন্তত আড়াই ঘণ্টার মতো খেলা বাকি থাকতেই ৯৫ রানে গুটিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হলো। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ পড়েছিল আরও লজ্জায়। ৬৪ রানের পর ৯৫, নিজেদের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ টেস্টের দুই ইনিংসেই একশ রানের আগে অলআউট হয়েছে।

২০০০ সালের ২৬শে জুন আনুষ্ঠানিকভাবে টেস্ট খেলার মর্যাদা পাওয়অ বাংলাদেশ ২৬ বছরে ১৬১টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টের আগে কখনোই তারা দুই দিনে টেস্ট হারেনি। এর আগে টেস্ট ইতিহাসে দুই দিনের টেস্ট হয়েছে ২৮টি। গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সর্বশেষ সাতটি টেস্টের মাঝে তৃতীয়বার দুই দিনেই খেলা শেষ হওয়ার নজির দেখা গেল। অথচ ১৯৩১ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি প্রথমবার দুই দিনে শেষ হয়েছিল। এরপর একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে লেগেছে ৯১ বছর। ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দু’দিনে শেষ হয়েছিল ২০২২ সালে। এর তিন বছর পর ২০২৫ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পার্থ টেস্টও (অ্যাশেজ) একই পরিণতি দেখেছিল।

এক বছরের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টেস্ট দু’দিনেই শেষ দেখল। ম্যাকাইতে দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ হারল ইনিংস এবং ৫১ রানের ব্যবধানে। যা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্টগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের ম্যাচ। সবমিলিয়ে চতুর্থ। ম্যাকাই টেস্টে দুই দল খেলেছে স্রেফ ৭৫০টি বল। অজিদের ডেরায় সবচেয়ে সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ম্যাচটি ছিল ৬৫৬ বলের, ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতায় তাদের শেষটা ভালো হয়নি। ইতিহাসে প্রথমবার

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ‘ছোট

দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া

ডারউইনের বাংলাদেশ আর ম্যাকাইয়ের বাংলাদেশ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়া দলটি

শরীফুলের ৭ উইকেট, ভাঙলেন ১৮ বছরের রেকর্ড

অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের পর পাঁচ উইকেট শিকার করেছেন পেসার শরিফুল ইসলাম। গতকাল প্রথম দিনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার গুরুত্ব

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

ট্রাম্পের শুল্ককে ‘হামলা’ বলে কানাডার পাল্টা জবাবের ঘোষণা

দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

শরীফুলের ৭ উইকেট, ভাঙলেন ১৮ বছরের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে ‘শত্রু’ বলে গণ্য করবে ইরান