ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৬, ১০:১৬

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। গতকাল শনিবার ঘটেছে এ ঘটনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ক্রু। এই ক্রুদের মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং একজন বাংলাদেশের নাগরিক।

সাগরের যে এলকায় জাহাজটি ডুবেছে, পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মানকারী কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এমভি ওশন উইনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে জাহাজটিকে অনুসন্ধান ও নাবিকদের উদ্ধারে তৎপরতার অনুরোধও করা হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে জাহাজটি সম্ভাব্য যে জায়গায় ডুবেছে, সেখানে অনুসন্ধান তৎপরতা শুরু ভারতীয় কোস্টগার্ড বাহিনী এবং রাত ৮টা নাগাদ ২ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে।

এদিকে উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনীও। এ অভিযানের জন্য নৌবাহিনীর ৩ জাহাজ ভারাদ, আনমোল এবং বিজিত-কে মোতায়েন করেছে নৌবাহিনী। নৌবাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে অভিযান চলমান আছে।

শনিবার ঠিক কখন ও কী কারণে জাহাজটি ডুবেছে, সেসব তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষে এ ব্যাপারে কথা বলতে পারবেন তারা।

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এনার্জি সিকিউরিটি অত্যন্ত

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।  শনিবার (২২ আগস্ট)

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

শরীফুলের ৭ উইকেট, ভাঙলেন ১৮ বছরের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে ‘শত্রু’ বলে গণ্য করবে ইরান

কলকাতা হোটেলে অগ্নিকান্ডে সাংবাদিক  দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় ১০০ কোটি ডলার

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

২৩ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

প্রতিবন্ধী হাফিজুল ইসলাম সোহেলের শেষ সম্বল নিয়েও টানাটানি

ওয়াকফ সম্পত্তি বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

হাজার কোটি টাকার প্রকল্পে কাজ অসম্পূর্ণ  ট্রান্সরেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 

দরজা-জানালা খোলা থাকুক, রাষ্ট্রের আলো যেন পড়ে মানুষের ঘরে

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ