ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৬, ১১:২৫

বাংলাদেশের ডাগআউটে তিনি এখন অতীত। তারপরও সাবেক শিষ্যদের খেলা কখনো মিস করেন না। কদিন আগে ঢাকা পোস্টের সঙ্গে আলাপে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছিলেন এমনটাই।

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে উচ্ছ্বাসও লুকাতে পারেননি সাবেক এই টাইগার কোচ। এবার দ্বিতীয় টেস্টের আগে সাবেক শিষ্যদের সতর্কবার্তাও দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের জন্য কোনও ধরনের প্রলোভনে বাংলাদেশের পা দেওয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন অ্যালান ডোনাল্ড। ডারউইনে যে কৌশল অনুসরণ করে বাংলাদেশ জয় পেয়েছে, দ্বিতীয় টেস্টেও সেটিই ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে নয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ড সতর্ক করে বলেছেন, সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবে এবং সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে।

দক্ষিণ আফ্রিকা থেকে অডিও বার্তায় ৫৯ বছর বয়সী ডোনাল্ড এএফপিকে বলেন, “বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে।”

দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ জিতলেই সিরিজে এগিয়ে থাকা দলের জন্য পরিস্থিতি ভিন্ন হলেও বাংলাদেশকে রক্ষণাত্মক হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন বাংলাদেশের সাবেক এই কোচ।

তিনি বলেন, “দুই ম্যাচের সিরিজে সহজেই বলা যায়, ‘আসলে কিছুই হয়নি; আমরা সিরিজ হারতে পারি না’, এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায়, ‘যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেছে।’

ডোনাল্ডের মতে, ডারউইনে যে “একই পরিকল্পনা” অনুসরণ করে বাংলাদেশ খেলেছে, সেটির ওপরই বিশ্বাস রাখতে হবে। ডারউইনের জয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হিসেবে বাংলাদেশের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন সাবেক এই ফাস্ট বোলার। এর আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পরও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আগের ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর সত্যি বলতে কিছুটা ধাক্কা লাগতেই পারে। কিন্তু এরপর তাদের প্রতিক্রিয়াটা ছিল অসাধারণ।”

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের বর্তমান শক্তিরও প্রশংসা করেন ডোনাল্ড। কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালনের সময় বাংলাদেশের উদীয়মান পেসারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই পেসার বর্তমানে হাসান মাহমুদের নেতৃত্বাধীন পেস আক্রমণে মুগ্ধ।

ডোনাল্ড বলেন, “তারা আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান এখন অবিশ্বাস্য ফর্মে আছে। তার জন্য আমি খুবই খুশি।” আরও যোগ করেন, “কয়েক বছর আগে নেটে যখন প্রথম তাকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, এই ছেলেটির দক্ষতা আছে। তার নিয়ন্ত্রণ অসাধারণ; বলকে একেবারে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে এবং দুই দিকেই সুইং করাতে পারে।”

ডারউইনে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দলের পেস বোলিংয়ের গভীরতারও প্রমাণ দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। বিশেষ করে দ্রুতগতির পেসার নাহিদ রানা চোটের কারণে বাইরে থাকার পরও বাংলাদেশ যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পেরেছে, সেটি তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

তিনি বলেন, “একটি বোলিং আক্রমণের গভীরতা কতটা কার্যকর, তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলে ইবাদত হোসেনের মতো একজন এসে তার কাজটা করে দিতে পারে।”

“এটা একটি বোলিং আক্রমণের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে। এটা দেখতে ভালো লাগছে, বাংলাদেশ তাদের বোলিং লাইনআপে গভীরতা তৈরি করছে।”

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

ডারউইন টেস্টে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পর ক্রিকেট দুনিয়া যেন নড়েচড়ে বসেছে। তবে অবাক হননি অস্ট্রেলিয়ার

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। তবে এবারের মতো বাস্তবতা মেনে

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে অগ্রগতি চোখে পড়ার মতো। সব প্রত্যাশাকে তারা ছাপিয়ে গেছে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা 

ডিএমপির অভিযানে উত্তরা ও তুরাগ থানা এলাকায় ৩০ জন গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার

ইরানকে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন: ভোট আজ, শপথ শুক্রবার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

২০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার: চিফ হুইপ

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর