ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১২:১০

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে অগ্রগতি চোখে পড়ার মতো। সব প্রত্যাশাকে তারা ছাপিয়ে গেছে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এই ধারাবাহিকতা ধরে রেখে দেশের বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ, এমন লক্ষ্যের কথা জানালেন প্রধান কোচ ফিল সিমন্স।

সম্প্রতি রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন্স বলেছেন, ‘বাংলাদেশ চেয়েছিল যে আমরা একটি ভালো টেস্ট দল, যারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে, এটা প্রমাণ করা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের বাইরে আমরা ভালো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, যেখানে বাউন্স ও পেসের কারণে মানুষ মনে করে আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যিই নিজেদের প্রমাণ করতে মরিয়া যে এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম।’

বাড়তি কোনো অনুপ্রেরণা কাজ করছিল কি না প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের আলাদা করে উজ্জীবিত করার মতো কিছু প্রয়োজন ছিল বলে মনে করি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, টেস্ট ক্রিকেট খেলা, এই বিষয়গুলোই এই দলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল। তারা চেয়েছিল সবাইকে দেখাতে যে আমরা একটি ভালো টেস্ট দল এবং ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারি।’

এই সিরিজে ক্রিকেটারদের প্রতি তার বার্তা নিয়ে সিমন্স বলেছেন, ‘আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় সকালে চার-পাঁচটি উইকেট পাওয়ার পর আমরা সেটার প্রভাবেই থেকে যাই। কিন্তু এবার আমরা চেষ্টা করেছি যেন লাঞ্চ কিংবা চা বিরতিতে একই মানসিক অবস্থায় থাকতে পারি এবং বিরতির পরও আবেগ নিয়ন্ত্রণে রেখে মাঠে ফিরতে পারি। উইকেট না পেলেও আবেগ যেন খুব বেশি নিচে নেমে না যায়, আবার উইকেট পেলেও যেন খুব বেশি ওপরে উঠে না যায়, এটা নিয়ন্ত্রণ করাই ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ডারউইনে সম্ভবত ক্যারিয়ারের সেরা ম্যাচটাই খেলেছেন বলে মনে করেন তিনি ‘(মিরাজ) দুর্দান্ত ছিল। অলরাউন্ডার হিসেবে তার মর্যাদা দিন দিন আরও বাড়ছে। ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয় সে (অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে) দুই নম্বরে আছে। টেস্টেও সে ক্রমেই ওপরে উঠছে। দ্বিতীয় ইনিংসে আমরা তার বিশ্বমানের অফস্পিন বোলিং দেখেছি। স্টিভ স্মিথও যেমন বলেছে, তৃতীয় দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তারপরও স্টিভের মতো ব্যাটারকে বিভ্রান্ত করার যে ক্ষমতা সে দেখিয়েছে, তাতে বোঝা যায় তার অফস্পিনের মান ক্রমেই উন্নত হচ্ছে।’

হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছে একটি

বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার হারকে এ দুটি শব্দে বেঁধেছে অস্ট্রেলিয়ান মিডিয়া ‘নিউজ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই জয়ে সকল

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হলফনামায় তথ্য গোপন : হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

জ্বালানি-অর্থ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কাতার যৌথ ওয়ার্কিং গ্রুপ

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক শস্য বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রতিবেদন

আইসিজের মামলা রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা বাড়াবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের উপকূলীয় ৭ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ৩ নম্বর সতর্কতা

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিয়ে ভাঙার পরদিন অন্য মেয়েকে বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

কর্মকর্তাদের সঙ্গে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের মতবিনিময়