ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা

আমার বার্তা অনলাইন:
১৮ আগস্ট ২০২৬, ২২:৩৯
সীমান্ত বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা/ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমান। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া গতিশীল করতে বাংলাদেশের পক্ষ থকে আহ্বান জানানো হয় রাষ্ট্রদূতকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজি তৌফিক-উর-রহমানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়, ১৫ আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিবৃতিতে ভুল পরিসংখ্যানের ভিত্তিতে তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়েও ভুল তথ্য ছিল বলে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

ডিজি মো. তৌফিক-উর-রহমান মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও গতিশীল করতে অনুরোধ করেন। এ প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং পরে ২০১৭ আগত নতুন রোহিঙ্গা সদস্যের বিষয়টিও বিবেচনা করতে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশে রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া চলমান এবং ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য দ্রুত মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বৈঠকে এ বিষয়েও বলা হয়, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়। কারণ তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা সম্প্রতি মিয়ানমার সরকার কর্তৃক স্বীকৃত ছিল।

মিয়ানমারের রাষ্ট্রদূত দ্রুত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আশ্বাস দেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মিয়ানমার সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি এ কথা পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত প্রত্যাবাসন।

আমার বার্তা/এমই

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নি‌য়ে কোনো হালনাগাদ তথ‌্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিলের (এমএইচটিসি) একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ সালে নতুন কারিকুলামে যুক্ত হচ্ছে আরও ৪ বই: শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে কর্মশালা

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ছয় মাস : আশার শুরু

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজিও কমে আসবে

এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী

উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না পিংক বাস, বাড়বে রুট ও সংখ্যা: সড়কমন্ত্রী

দুদকের অনুসন্ধানের মধ্যেই পদোন্নতির অপেক্ষায় ওমর ফারুক, অভিযোগের ফিরিস্তি বিস্তর

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

পাঁচ মাসে ২৫০টির বেশি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করেছে সরকার

৪ দে‌শে বসবাসরত প্রবাসী‌দের জন্য রোমানিয়া দূতাবা‌সের সতর্ক বার্তা

হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া