ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:৫০

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাটে-বলে চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। এতে ২১ রানের দুর্দান্ত জয় পেয়েছে তার দল।

জাফনার সপ্তম ম্যাচে এসে তৃতীয়বার ব্যাট করার সুযোগ পান সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নামেন তিনি। ১৬ বলে একটি করে চার ও ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটার।

এর আগে নিজের প্রথম ম্যাচে ১০ রান করেন সাকিব, আরেক ম্যাচে প্রথম বলে আউট হন। সাকিবের আগে আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয়ও ১৬ বল খেলেন। একটি করে চার-ছয়ে করেন ২১ রান।

জাফনার পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন কামিল মিশারা। ১৫ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলেন চামিন্দু বিক্রমাসিংহে। তাতে কেউ ফিফটি না পেলেও জাফনা ২২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে।

চতুর্থ ওভারে বল হাতে নিয়েই সাকিব ৪১ রানের ওপেনিং জুটি ভাঙেন। ১৫ বলে ৩০ রান করা লাহিরু ইগালাগামাগেকে বোল্ড করেন তিনি। এরপর কুশল পেরেরাকেও (১৬) একইভাবে নিজের শিকার বানান বাঁহাতি স্পিনার।

তার পরের শিকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৪ রানে ক্যান্ডি অধিনায়ককে আউট করেন সাকিব। ১৭তম ওভারে হাসারাঙ্গা বিদায় নিতে ম্যাচ হাতের মুঠোয় চলে আসে জাফনার। ২০০ রানে অলআউট হয় তারা।

সাকিব ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। চলতি আসরে এটাই তার সেরা বোলিং। মোট ৮ উইকেট নিয়েছেন তিনি।

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে ফিফার বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। সংস্থাটি

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

লিওনেল মেসিকে ফুটবল ঈশ্বর আখ্যা দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তিনি আরও জানালেন, আর্জেন্টিনা ফরোয়ার্ডকে আরও

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

ভারতীয় ক্রিকেটের এক নির্ভরতার নাম আজিঙ্কা রাহানে। কঠিন সময়ে দলের ভরসা হয়ে দাঁড়ানো এই ডানহাতি

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রক্টরের পর এবার জাবিতে ৪ সহকারী প্রক্টরের একযোগে পদত্যাগ

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

৩১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী