ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:৪১

ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাসের পর একদিনেই প্রায় ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লেনদেন শেষে মাইক্রোসফটের শেয়ারদর ১৫ শতাংশের বেশি বেড়ে যায়। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার।

বাজার গবেষণা প্রতিষ্ঠান এলএসইজি-এর তথ্য অনুযায়ী, এটি কোনো কোম্পানির ইতিহাসে একদিনে বাজারমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড। এর আগে ২০২৫ সালের ৯ এপ্রিল চিপ নির্মাতা এনভিডিয়া একদিনে ৪৪১ বিলিয়ন ডলার বাজারমূল্য বাড়িয়ে রেকর্ড গড়েছিল।

মাইক্রোসফটের সর্বশেষ আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে। বিশেষ করে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত থেকে শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

জ্যাকস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান বাজার কৌশলবিদ ব্রায়ান মুলবেরি বলেন, মাইক্রোসফট খুবই শক্তিশালী একটি প্রান্তিক পার করেছে। বাজার যে ধরনের বার্তা শুনতে চেয়েছিল, প্রতিষ্ঠানটি ঠিক সেটিই দিয়েছে। প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল ক্লাউড ও এআই বিভাগ।

সাম্প্রতিক ফলাফল থেকে বোঝা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মাইক্রোসফটের বিপুল বিনিয়োগ ধীরে ধীরে সুফল দিতে শুরু করেছে। এর ফলে ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামোয় অতিরিক্ত ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কমেছে।

চলতি বছরে মাইক্রোসফটের শেয়ারদর প্রযুক্তি খাতের ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ কোম্পানিগুলোর তুলনায় পিছিয়ে ছিল। বুধবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রায় ১৮ শতাংশ কমেছিল।

তবে সর্বশেষ ফল প্রকাশের পর অন্তত নয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠান মাইক্রোসফটের শেয়ারের লক্ষ্যমূল্য বাড়িয়েছে। বর্তমানে গড় লক্ষ্যমূল্য ধরা হচ্ছে ৫৬০ দশমিক ৯০ ডলার।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিনিয়োগ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে মূলধনী ব্যয় (ক্যাপেক্স) ৫০০০ কোটি ডলার এবং ২০২৬ সালের ক্যালেন্ডার বছরে মোট ১,৭৫০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

ডিরেকশনের ক্যাপিটাল মার্কেটস বিভাগের প্রধান জেক বেহান বলেন, সবচেয়ে বড় প্রশ্ন ছিল—মাইক্রোসফট কি এআই খাতে কত ব্যয় করছে, সেই আলোচনা থেকে বেরিয়ে এসে সেই বিনিয়োগ থেকে কত আয় করছে, সেটি দেখাতে পারবে কি না। সর্বশেষ ফলাফল বলছে, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

সূত্র: রয়টার্স

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও

হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর গঠিত ‘বোর্ড অব পিস’ গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রক্টরের পর এবার জাবিতে ৪ সহকারী প্রক্টরের একযোগে পদত্যাগ

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

৩১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী